কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ১০:২২ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে লোডশেডিং চরমে, নাভিশ্বাস জনজীবন

পল্লী বিদ্যুৎ লোডশেডিং
বৈদ্যুতিক লোডশেডিং। প্রতীকী ছবি

কেরানীগঞ্জে দুদিন ধরে হঠাৎ করে লোডশেডিংয়ের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। দিনের বেলায় ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ যাওয়া-আসার খেলা আর রাতে একাধিকবার বিদ্যুৎবিভ্রাটে চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, কেরানীগঞ্জ উপজেলার ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর আওতাধীন বিভিন্ন এলাকাজুড়ে লোডশেডিং এখন নিত্যদিনের ঘটনা। কোথাও প্রতি ঘণ্টায়, কোথাও তিন ঘণ্টা অন্তর বিদ্যুৎ এসে আবার মিনিট পনেরো পরেই চলে যাচ্ছে।

গত কয়েকদিনের প্রচণ্ড গরমে বিদ্যুৎ না থাকায় ঘরে থাকা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। নবজাতক শিশু থেকে শুরু করে বৃদ্ধ, হৃদরোগী ও ডায়াবেটিস রোগীরা ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছেন। রাতে ঘুম না হওয়ায় অনেকেই দিনের বেলায় ক্লান্তিতে অসুস্থ হয়ে পড়ছেন।

বিভিন্ন সরকারি দপ্তরের কাজ অনলাইন হয়ে যাওয়ায় সেবা পেতে বিড়ম্বনার স্বীকার হচ্ছেন সেবাগ্রহীতারা। ভূমি, কর, জন্মনিবন্ধনসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে এসে বিদ্যুৎ না থাকায় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হচ্ছে সেবাগ্রহীতাদের।

কেরানীগঞ্জের বিভিন্ন গার্মেন্ট ও প্লাস্টিক কারখানার মালিকরা জানাচ্ছেন, জেনারেটর চালিয়ে উৎপাদন বজায় রাখতে গিয়ে বেড়ে যাচ্ছে খরচ। ফলে পণ্যের উৎপাদন ব্যয়ে উল্লেখযোগ্য বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।

চলমান এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী অনেক শিক্ষার্থী জানিয়েছেন, বিদ্যুৎবিভ্রাটের কারণে পড়ালেখা বাধাগ্রস্ত হচ্ছে। কেরানীগঞ্জ উপজেলার মুগারচর গ্রামের পরীক্ষার্থী আফরিন জানায়, বই খুলে বসার পরই বিদ্যুৎ চলে যায়, গরমে কষ্ট হয়ে যায় পড়ায় মন বসানো।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর সহকারী জেনারেল ম্যানেজার (ইএন্ডসি) মো. নাসিম উজ জামান কালবেলাকে বলেন, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় জাতীয় গ্রিড থেকে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে না। আমাদের কেরানীগঞ্জ অঞ্চলের চাহিদা ৯৫ মেগাওয়াট হলেও পাচ্ছি মাত্র ৬০ মেগাওয়াট। তাই বাধ্য হয়েই এলাকাভিত্তিক লোডশেডিং করতে হচ্ছে।

তিনি বলেন, পরিস্থিতি সাময়িক, তবে জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। গ্রিড পরিস্থিতি স্বাভাবিক হলেই পুনরায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।

অসহ্য গরম ও বারবার বিদ্যুৎবিভ্রাটে ক্ষুব্ধ কেরানীগঞ্জবাসী দ্রুত সমাধান চায়। স্থানীয় ব্যবসায়ী, অভিভাবক ও শিক্ষার্থীরা বলছেন, এমন অবস্থা চলতে থাকলে জীবনযাত্রা কঠিন হয়ে পড়বে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-অস্ট্রেলিয়া হাইকমিশনারের বৈঠক: ঢাকায় ইউনিভার্সিটি অব ক্যানবেরার শাখা স্থাপনের পরিকল্পনা

নিজের চরকায় তেল দাও, কেন? কাদের ইঙ্গিত করলেন নেইমার

সাহাবুদ্দিনের পদত্যাগে ফ্যাসিবাদের ছায়া দূর হয়েছে: জামায়াত আমির

মরদেহ উদ্ধারে গিয়ে নিজের ছেলের নিথর দেহ পেলেন পুলিশ সদস্য

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ, শীর্ষ পাঁচে কারা

১০

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০

১১

৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী

১২

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

১৩

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন, সবশেষ তথ্য জানালেন শাহ আরেফীন

১৪

বাসে চবি শিক্ষার্থীর ‘শরীরে স্পর্শ’, অভিযুক্ত পুলিশে সোপর্দ

১৫

এমপি নজরুলের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

১৬

শাকিরার পোশাক, মেসির জার্সিসহ নিলামে বিশ্বকাপের অমূল্য কিছু জিনিস

১৭

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

১৮

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

১৯

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

২০
X