টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৬:২১ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেনে উঠিয়ে দেওয়ার কথা বলে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তিনজন। ছবি : কালবেলা
সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তিনজন। ছবি : কালবেলা

টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনের কাছে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৬ জুলাই) সকালে আসামিদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন- টাঙ্গাইলের সদর থানার ব্রাহ্মণকুশিয়া সুতার পাড়া এলাকার সেন্টু চন্দ্র দাশের ছেলে দুলাল চন্দ্র (২৮), হালিম খানের ছেলে সজিব খান (১৯) এবং মৃত কিসমত মিয়ার ছেলে রুপু মিয়া (২৭)। আসামিরা পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ভুক্তভোগী তরুণী (২২) ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর থেকে ঢাকা এয়ারপোর্ট রেলস্টেশনে নামেন। সেখান থেকে তিনি চট্টগ্রাম যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। পরে ভুলবশত উত্তরবঙ্গগামী ট্রেনে উঠে ঘুমিয়ে পড়েন। ঘুম ভাঙলে যাত্রীদের জিজ্ঞেস করে জানতে পারেন তিনি টাঙ্গাইলে আছেন।

রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে নেমে জিআরপি পুলিশকে বিষয়টি জানান। পুলিশের এক সদস্য সিএনজিচালক দুলালকে তরুণীকে ঢাকার ট্রেনে উঠিয়ে দেওয়ার কথা বলে। দুলাল ওই তরুণীকে ফুসলিয়ে প্রথমে স্টেশনের পেছনে কাঠবাগানে নিয়ে ধর্ষণ করে। পরে স্টেশন সংলগ্ন ব্রাহ্মণকুশিয়া রুপু মিয়ার বাড়িতে নিয়ে রুপু মিয়া ও সজিব খান ধর্ষণ করে।

আরও জানা গেছে, ভোরের দিকে তরুণী রেলস্টেশনে গিয়ে জিআরপি পুলিশকে ধর্ষণের বিষয়টি জানান। তাকে উদ্ধার করে টাঙ্গাইল থানায় জানালে অভিযান চালিয়ে সকালের দিকে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।

ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন উর রশীদ বলেন, বিষয়টি জানার পর আমরা থানা পুলিশকে অবগত করি এবং আমাদের সহযোগিতায় থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।

টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, ধর্ষণের একটি অভিযোগ পেয়েছি। আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১০

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১২

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৫

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৬

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৮

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৯

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

২০
X