চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীকে লাইভে রেখে প্রবাসীর আত্মহত্যা

রুমন। ছবি : সংগৃহীত
রুমন। ছবি : সংগৃহীত

স্ত্রীকে লাইভে রেখে রুমন নামের এক প্রবাসী আত্মহত্যা করেছেন। শনিবার (২৬ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে ওমানের সালালাহ এলাকায় ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহত রুমনের ভায়রা ওবায়দুল হক। রুমনের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ইশানচন্দ্র গ্রামে।

সরেজমিনে জানা যায়, ৯ বছর আগে পারিবারিক পছন্দে খালাত বোনের সঙ্গে রুমনের বিয়ে হয়। বিয়ের চার মাস পর রুমন ওমান চলে যান। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। শনিবার রুমন স্ত্রীর সঙ্গে লাইভ ভিডিও কলে একটি ভিডিও নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে রুমন স্ত্রীকে লাইভে রেখেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

রুমনের স্ত্রী পান্না আক্তার বলেন, আমাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করছে দেখে লাইভ কল কেটে একই ফ্যাক্টরিতে কাজ করা আমার মামাত বোনের জামাই ওবায়দুল হককে বিষয়টি জানাই। তিনি গিয়ে দেখেন স্বামী ফাঁস দিয়ে ঝুলে আছেন।

রুমনের মা বলেন, আমি শখ করে বোনের মেয়েকে পছন্দ করে বিয়ে করাই। বিয়ের পর থেকে তারা আলাদা থাকে। আমার খোঁজখবর রাখত না। লোক মারফত জানতে পারি আমার পুত্রবধূ পরকীয়ায় জড়িয়ে গেছে। যদি এই কারণে আমার ছেলে আত্মহত্যা করে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

নিহতের ভাই আবদুল মমিন জানায়, বিয়ের পর ভাই শ্বশুরবাড়িতে বসবাস শুরু করে। ভাই প্রবাসে থাকার সুবাদে ভাবি পান্না বেগম স্থানীয় পরকীয়ায় জড়িয়ে পড়েন। তখন দলীয় দাপটের কারণে আমরা এ বিষয়ে কোনো উচ্চবাচ্য করতে পারিনি।

প্রবাস থেকে নিহতের ভায়রা ওবায়দুল হক জানান, ফুফাত শ্যালিকা পান্নার ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি- একটি টিনশেড ঘরে রুমনের লাশ ঝুলছে। তাৎক্ষণিক খবরটি দেশে জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১০

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১১

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১২

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৩

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৪

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৫

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৬

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৭

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৮

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৯

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

২০
X