কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৬:৫৫ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজার সৈকতে স্ত্রীকে মারধরের ভিডিও ভাইরাল, স্বামী গ্রেপ্তার

গ্রেপ্তার আবুল বশর। ছবি : কালবেলা
গ্রেপ্তার আবুল বশর। ছবি : কালবেলা

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে প্রকাশ্যে এক নারীকে শারীরিক নির্যাতনের অভিযোগে মো. আবুল বশর (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ওই নারীকে প্রকাশ্যে মারধরের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

গ্রেপ্তার যুবক কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার ভাগালপুর চৌধুরী বাড়ি এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। নির্যাতিত ওই নারী তার স্ত্রী।

সোমবার (২৮ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দীন চৌধুরী।

তিনি জানান, গত ২৪ জুলাই সকাল ১১টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট ঝাউবাগান এলাকায় এক যুবক তার স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন চালান। পরে এ ঘটনায় ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এটি জেলা পুলিশের নজরে এলে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে কক্সবজাার সদর মডেল থানা ওসি মো. ইলিয়াছ খানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান শুরু করে।

পরে ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত মো. আবুল বশরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয় এবং তার কব্জা থেকে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় প্রেক্ষিতে ভুক্তভোগী নারী জানান, ওই যুবক আবুল বশর তার স্বামী। যৌতুক দাবি করে আমাকে প্রতিনিয়ত যেখানে-সেখানে মারধর করতেন তিনি। এর অংশ হিসেবে ওই দিন সমুদ্র সৈকতে প্রকাশ্যে শত শত লোকজনের সামনে নির্মমভাবে নির্যাতন করে।

এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান। এরইমধ্যে আসামি আবুল বশরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী নারীকে তার অভিভাবকদের কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটাই হয়তো সিন্থেসিস, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১০

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১১

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১২

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৩

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৪

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৫

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৬

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৭

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৮

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৯

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

২০
X