মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো নিখোঁজ জেলের মরদেহ

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে নজরুল ইসলাম নামের এক জেলের মরদেহ ভেসে এসেছে। ছবি : কালবেলা
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে নজরুল ইসলাম নামের এক জেলের মরদেহ ভেসে এসেছে। ছবি : কালবেলা

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে নজরুল ইসলাম (৬০) নামের এক জেলের মরদেহ ভেসে এসেছে।

শুক্রবার (১ আগস্ট) সকালে স্থানীয়রা সৈকতের মীরা বাড়িসংলগ্ন বঙ্গোপসাগরে লাশটি দেখতে পান। তাৎক্ষণিক কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়িতে সংবাদ দিলে তারা এসে লাশটি উদ্ধার করেন।

স্থানীয় বাসিন্দা মনসুর হাওলাদার বলেন, সকালে আমি কুয়াকাটা যাচ্ছিলাম। তখন দেখি সৈকতে লাশটি পড়ে আছে। শরীরের কিছু অংশ গলে গেছে। কয়েক দিন আগে মারা গেছে হয়তো।

জানা গেছে, মৃত নজরুল ইসলাম হাওলাদার (৬০) পেশায় একজন জেলে ছিলেন। কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া ৮নং ওয়ার্ডের মৃত তাজেম আলী হাওলাদারের ছেলে। কয়েকদিন আগে মাছ শিকারের জন্য সাগরে গিয়ে প্রবল ঝড়ের কবলে পড়ে ট্রলারটি সমুদ্রে নিমজ্জিত হয়। এ সময় ট্রলারে থাকা ১৫ জেলের ৬ জন নিখোঁজ হন।

কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরনে কালো রঙের একটি রেইনকোট ছিল। নিহতের ছেলে নাসির হাওলাদার পরিচয় নিশ্চিত করেন। মরদেহটি উদ্ধার করে বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১২

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৩

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৪

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৬

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৮

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৯

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

২০
X