উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-বোমাসহ নারী আটক

অস্ত্রসহ আটক রোহিঙ্গা নারী। ছবি : কালবেলা
অস্ত্রসহ আটক রোহিঙ্গা নারী। ছবি : কালবেলা

কক্সবাজারের উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে বোমা সদৃশ বস্তু, অস্ত্রসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছেন এপিবিএন সদস্যরা।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে ক্যাম্পের ই-ব্লকের ২৬ নম্বর শেডে অভিযান চালিয়ে তাকে আটক করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটক নারীর ঘর থেকে দুটি ওয়ান শুটার গান, আট রাউন্ড কার্তুজ এবং ৫টি ককটেল বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়। আটক নারী শ্রাবণী ওরফে সাবু (৪০), ওই ক্যাম্পের এহসানুল হকের স্ত্রী।

১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন বলেন, অভিযান চালিয়ে অস্ত্র ও বোমা সদৃশ বস্তুসহ ওই নারীকে আটক করা হয়। ক্যাম্পের নিরাপত্তায় আমরা সার্বক্ষণিক কাজ করছি। অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পরে রাত ১১টার দিকে আটক নারীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন কালবেলাকে জানান, বিস্ফোরক আইনে মামলার পর তাকে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X