ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

চার দিন ধরে রাস্তার পাশে পড়ে আছে অজ্ঞাত যুবক

পড়ে থাকা অজ্ঞাত যুবক। ছবি : সংগৃহীত
পড়ে থাকা অজ্ঞাত যুবক। ছবি : সংগৃহীত

ফরিদপুরে মুমূর্ষু অবস্থায় চার দিন ধরে রাস্তার পাশে পড়ে আছে অজ্ঞাত এক যুবক (৪০)। গত রোববার রাতে কে বা কারা তাকে সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর দুর্গাপুর পাল পাড়ার মৃত আ. কাদের জেলের বাড়ি সংলগ্ন বড়কোল ব্রিজের পাশে রেখে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

পাল পাড়ার বাসিন্দা মো. সিরাজ পাল (৭০) বলেন, এলাকার লোকজন সোমবার সকালে অজ্ঞাত এই ব্যক্তিকে বিবস্ত্র ও অজ্ঞান অবস্থায় দেখতে পায়। সে চার দিন ধরে এখানেই পড়ে আছে। লোকটির সারা শরীরে আঘাতের চিহ্ন, আমরা তাকে প্রথমে মৃত ভেবেছিলাম, কিন্তু সে এখনো জীবিত। তাকে উদ্ধার করে চিকিৎসা করালে হয়তো সুস্থ হবে।

ওই গ্রামের আরেক বাসিন্দা ময়না বেগম (৬০) বলেন, লোকটি নাম-পরিচয় কিছুই বলতে পারে না। তবে কিছু জিজ্ঞেস করলে বলে রাজশাহী আবার কখনো বলে মুন্সীগঞ্জ। এলাকার লোকজন মাঝেমধ্যে দোকান থেকে পাউরুটি এনে দিলে তা খায়। তবে সে উঠে বসতে পারে না। শরীরের বিভিন্ন আঘাতপ্রাপ্ত স্থানে ঘায়ে পচন ধরেছে। তাকে তাড়াতাড়ি চিকিৎসা করানো দরকার।

ঈশান গোপালপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মেম্বার মো. মাঈনদ্দীন মোল্লা কালবেলাকে বলেন, অজ্ঞাত এই ব্যক্তির বিষয়ে খবর পেয়ে আমি কোতোয়ালি থানায় জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। লোকটিকে প্রচুর পরিমাণে পিটিয়ে আহত করা হয়েছে। সে উঠে বসতে পারছে না।

ফরিদপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. মাহাবুর রহমান কালবেলাকে বলেন, অজ্ঞাত ও অসুস্থ এই ব্যক্তিকে যদি কেউ হাসপাতালে এনে ভর্তি করেন তবে তার চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের বিষয়টি আমরা দেখব। তবে তাকে ওই স্থান থেকে তুলে এনে হাসপাতালে ভর্তির জন্য প্রয়োজনীয় লোকবল আমাদের নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১০

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১১

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

১২

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১৩

আইনজীবী বারে হামলা

১৪

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১৫

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১৬

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৭

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১৮

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৯

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২০
X