কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৮:০৪ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় ছিনতাইয়ের কবলে কালবেলার কর্মকর্তা, ৫ দিনেও গ্রেপ্তার হয়নি কেউ

ভুক্তভোগী কালবেলার বিজ্ঞাপন বিভাগে কর্মরত ব্যবস্থাপক সাইমুম ইমতিয়াজ। ছবি : সংগৃহীত
ভুক্তভোগী কালবেলার বিজ্ঞাপন বিভাগে কর্মরত ব্যবস্থাপক সাইমুম ইমতিয়াজ। ছবি : সংগৃহীত

কুমিল্লায় বেড়াতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়েছেন কালবেলার বিজ্ঞাপন ব্যবস্থাপক সাইমুম ইমতিয়াজ। এ ঘটনায় থানায় জিডি ও পুলিশের কাছে রক্ষিত ছবি দেখে একজনকে শনাক্ত করলেও ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ভুক্তভোগী কালবেলার বিজ্ঞাপন বিভাগে কর্মরত ব্যবস্থাপক সাইমুম ইমতিয়াজ বলেন, বৃহস্পতিবার (৮ আগস্ট) আমি স্ত্রী ও শ্যালকসহ কুমিল্লায় আত্মীয়র বাসায় বেড়াতে যাই। রাত সোয়া ১১টায় নগরীর টমছমব্রিজ এলাকার শাকতলা পানি উন্নয়ন বোর্ডের গেস্ট হাউজের কাছাকাছি পৌঁছালে আমাদের অটোরিকশার গতিরোধ করে চার যুবক। এ সময় দেশীয় ধারালো অস্ত্র রামদা ও ছুরি নিয়ে আমাদের সবকিছু ছিনতাই করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, আমাদের তিনজনের কাছে থাকা দুটি আইফোনসহ পাঁচটি মোবাইল, স্ত্রীর হাতের আঙুলে থাকা হীরার আংটি ও সঙ্গে থাকা নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। স্ত্রীর আংটিটি সাড়ে তিন লাখ টাকা মূল্যের। ঘটনার পরপরই ৯৯৯-এ কল করা হলে পুলিশ ঘটনাস্থলে আসে। এসে বেশ কয়েকজন ছিনতাইকারীর ছবি দেখায়। ওই ছবি দেখে একজনকে শনাক্ত করি।

ভুক্তভোগী বলেন, শুক্রবার (১০ আগস্ট) রাতে কুমিল্লা সদর দক্ষিণ থানায় অভিযোগ করেছে আমার স্ত্রীর বড় ভাই জাকারিয়া জিয়া। পাশাপাশি জিডিও করেছি।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ সেলিম কালবেলাকে বলেন, শনাক্ত ছিনতাইকারীকে ধরতে তার সম্ভাব্য অবস্থান স্থলে পুলিশ অভিযান চালিয়েছে। তাদের পাওয়া যায়নি। অভিযান অব্যাহত আছে। ছিনতাই হওয়া মোবাইলগুলো বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, শনাক্ত হওয়া এবং ছিনতাইকারীরা ধরা পড়বেই। আমরা গুরুত্ব দিয়েই দেখছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১০

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১১

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১২

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৩

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৪

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৬

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৭

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৮

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৯

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

২০
X