গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৪

সিলেটে পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তার চারজন। ছবি : কালবেলা
সিলেটে পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তার চারজন। ছবি : কালবেলা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় এলসি পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে অস্ত্র ও ভারতীয় মদ উদ্ধার করেছে যৌথবাহিনী। অভিযান চলাকালে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) গভীর রাতে জেলা স্টেডিয়াম আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশের একটি টহল দল ভোলাগঞ্জ ক্লাস্টার ভিলেজে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়।

এ সময় আটকদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সন্দেহ হলে যৌথবাহিনী অভিযান চালিয়ে পাথর ব্যবসায়ী কতুব উদ্দিন উরপে পাগলা শাহ ও জুয়েল মিয়ার বাড়ি থেকে বিপুল অবৈধ অস্ত্র, দেশীয় ধারালো অস্ত্র ও ভারতীয় মদ উদ্ধার করে।

উদ্ধার অবৈধ অস্ত্রের মধ্যে রয়েছে একটি এয়ার রাইফেল, দুটি রাম দা, দুটি বড় ব্লেডের দা, দুটি বল্লম, তিনটি ছুরি, একটি ভারতীয় মদের ছোট বোতল এবং চারটি মোবাইল ফোন।

অভিযানে গ্রেপ্তার হওয়ারা হলেন- ভোলাগঞ্জ আদর্শ গ্রামের মৃত আলোর আলীর ছেলে কুতুব উদ্দিন ওরফে পাগলা শাহ (৫৪), ভোলাগঞ্জ উত্তরপাড়ার মৃত গোলাম মোস্তফার ছেলে আব্দুল ওয়াহিদ (৫৫), তার ছেলে জাহিদ আহমদ (২২) ও একই এলাকার আব্দুল ওয়াজেদের ছেলে রুহেল আহমদ (২৬)।

অভিযান শেষে রোববার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে জব্দ অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার হওয়াদের কোম্পানীগঞ্জ থানা পুলিশের ডিউটি অফিসার এসআই উওম কুমারের কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছেন যৌথবাহিনীর প্রেস উইংয়ের মাছুম আহমদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

১০

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১১

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১২

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৩

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১৪

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৫

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১৬

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৭

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৮

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৯

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

২০
X