সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

যমুনা সেতুতে কাভার্ডভ্যান-ট্রাক-পিকআপের সংঘর্ষ

যমুনা সেতুতে তিন গাড়ির সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে গাড়ি। ছবি : সংগৃহীত
যমুনা সেতুতে তিন গাড়ির সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে গাড়ি। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জে যমুনা সেতুতে কাভার্ডভ্যান, ট্রাক ও পিকআপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। রোববার (২৪ আগস্ট) ভোরে যমুনা সেতুর সিরাজগঞ্জমুখী লেনে ২৪ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন কাভার্ডভ্যান চালকের সহকারী রংপুর জেলার গঙ্গাচরা থানার গজঘণ্টা গ্রামের আজহারুলের ছেলে তাজিম (২২) ও চালক বগুড়ার শিবগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে জাহিদ (৩০)।

যমুনা সেতু পশ্চিম থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি কাভার্ডভ্যান যমুনা সেতুর ২৪ নম্বর পিলারের কাছে এলে চালক ঘুমন্ত অবস্থায় ব্রেক করে। এ সময় পেছনে থাকা অপর একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে সামনের কাভার্ডভ্যানটি দ্রুত চলে যায়। মাঝের কাভার্ডভ্যানের পেছনে থাকা কুরিয়া সার্ভিসের পিকআপভ্যান ধাক্কা দেয় এবং এর পেছনে একটি সিমেন্টবোঝাই ট্রাক ফের ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর প্রায় ৪৫ মিনিট যমুনা সেতুর ঢাকা-উত্তরবঙ্গ লেন বন্ধ হয়ে যায়। ফলে ওই লেনে যানজটের সৃষ্টি হয়। রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১০

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১১

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১২

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৩

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৪

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৫

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৬

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৭

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১৮

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৯

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

২০
X