টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

বাজারে চিংড়ির খোলসের ভেতর জেলি, অতঃপর...

মাছ বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি : কালবেলা
মাছ বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি : কালবেলা

টাঙ্গাইলে চিংড়ির খোলসের ভেতর জেলি দিয়ে মাছ বিক্রি এবং নকল পণ্য বিক্রি করায় জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানটিতে সহযোগিতা করে সেনাবাহিনী।

বুধবার (২৭ আগস্ট) সকালে শহরের পার্ক বাজার এবং টাঙ্গাইল ক্লাবের বাটার গলিতে এ অভিযান চালানো হয়।

অভিযানের শুরুতে পার্ক বাজারের চিংড়ি মাছের খোলসের ভেতর জেলি ব্যবহার করে মাছ বিক্রির দায়ে আড়তদার মিজানুরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে একই বাজারে মুরগিতে মাপে কম দেওয়ায় আরশাফ নামের এক বিক্রেতাকে ১০ হাজার টাকা এবং টাঙ্গাইল ক্লাবের বাটার গলিতে কসমেটিকসের দোকান তাজ কালেকশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় জাতীয় ভোক্তা অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল বলেন, পার্ক বাজারে চিংড়ি মাছের খোলসের ভেতর জেলি দিয়ে মাছ বিক্রি করছে। তাৎক্ষণিক অভিযান টিম হাতেনাতে ধরে যথাযথ আইনের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করে। অপর দিকে একই বাজারে মুরগিতে মাপে কম দেওয়ায় সতর্ক করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, এ ছাড়াও শহরের গুরুত্বপূর্ণ এলাকা টাঙ্গাইল ক্লাবের পেছনে বাটার গলিতে গোপন সংবাদ পেয়ে একটি কসমেটিক্স দোকানে অভিযান চালানো হয়। সেখানে অবৈধ এবং নিষিদ্ধ পণ্য থাকায় জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন- পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর সাহিদা আক্তার, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, সংবাদকর্মী মামুনুর রহমান ও মাসুদ রানাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১০

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১১

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১২

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৩

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৪

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৭

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৮

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৯

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

২০
X