ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক আমিনুর রহমান টুকু মারা গেছেন

সাংবাদিক আমিনুর রহমান টুকু। ছবি : সংগৃহীত
সাংবাদিক আমিনুর রহমান টুকু। ছবি : সংগৃহীত

ঝিনাইদহ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বার্তা সংস্থা ইউএনবির জেলা প্রতিনিধি ও মানবাধিকার কর্মী অধ্যক্ষ আমিনুর রহমান টুকু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

নিহত আমিনুর রহমান টুকু দীর্ঘদিন জটিল মস্তিষ্ক রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট সাংবাদিক আমিনুর রহমান টুকু একটি প্রতিবন্ধী স্কুলের প্রোগামে উপস্থিত থাকা অবস্থায় ওয়াশরুমে গিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যান। এতে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে অচেতন অবস্থায় দ্রুত ঢাকার আল-মানার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে রাতে তার মস্তিস্কে জটিল অপারেশন করা হয়। তারপর থেকে তিনি আর জ্ঞান ফিরে পাননি। এরপর দীর্ঘ ৮ দিন মৃত্যুর সঙ্গে লড়ে তিনি আজ (সোমবার) মারা যান।

জানা গেছে, সোমবার রাতে ঝিনাইদহ উজির আলী হাই স্কুল মাঠে মরহুম সাংবাদিক আমিনুর রহমান টুকুর জানাজা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এদিকে সাংবাদিক টুকুর মৃত্যুর খবর ঝিনাইদহে পৌঁছালে সাংবাদিক, রাজনৈতিক ও সুশীল সমাজের মাঝে শোকের ছায়া নেমে আসে। শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ কাজল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সাবেক সভাপতি এম রায়হান, সাইফুল মাবুদ, সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, আজাদ রহমান, ফয়সাল আহমেদ, দৈনিক নবচিত্র পত্রিকার প্রকাশক আলহাজ শহিদুল ইসলাম সম্পাদক ও অ্যাডভোকেট আলাউদ্দিন আজাদ প্রমুখ।

সাংবাদিক আমিনুর রহমানের মৃত্যুতে অনুরূপভাবে শোক প্রকাশ করে বিবৃতি ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা জামায়াতের আমির আবু বকর মো. শাহজাহান, সেক্রেটারি আব্দুল আউয়াল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আবু হুরায়রা, এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রহমান ও ঝিনাইদহ ফোরামের সভাপতি মহাব্বত হোসেন টিপু।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে খাবার খাইয়ে বাড়ি ফেরা হলো না শহিদুলের

শাফিন আহমেদের প্রয়াণদিবসে মাইলসের আবেগঘন শ্রদ্ধা

বিশ্বকাপের পরই নতুন কোচের নাম ঘোষণা দিল জার্মানি

পদত্যাগের পর সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

১০

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

১১

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

১২

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৩

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

১৪

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

১৫

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

১৬

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৭

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

১৮

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

১৯

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

২০
X