কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

কেশবপুরে বিএনপির উদ্যোগে নারী সমাবেশ 

কেশবপুরে বিএনপির উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত। ছবি : কালবেলা
কেশবপুরে বিএনপির উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যশোরের কেশবপুরে বিএনপির উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের পাচারই গ্রামে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রেহেনা আজাদ।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিসহ মহিলা সমাবেশে মানুষের ঢল নামছে। যেখানে নারী সমাবেশ আহবান করা হচ্ছে, সেখানেই শত শত মহিলার উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। এটা দেখে একটি রাজনৈতিক দলের মাথা খারাপ হয়ে গেছে। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু এ দেশের মানুষ তা হতে দেবে না। বিএনপি নির্বাচনমুখী দল, আগামী নির্বাচনে দল অংশ নিবে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ অত্যন্ত সুসংগঠিত। তাদের এই ষড়যন্ত্র বিএনপিসহ জনগণ মেনে নেবে না।

বিএনপি ঘোষিত ৩১ দফার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। এতে নারীদের কর্মসংস্থান ও ক্ষমতায়নের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে ৫০ লাখ নারীর কর্মসংস্থান হবে। সমাজে নারীরা এগিয়ে যাবে।

রেহেনা আজাদ উপস্থিত সব নারীকে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান জানান।

৫ নং মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহম্মেদের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- যশোর জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক নাজমা সুলতানা, বিএনপি নেতা মোন্তাজ আলি ও ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১০

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১১

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১২

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৩

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৫

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৬

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৭

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৯

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

২০
X