কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ
সাংবাদিকদের ওপর হামলা

আসামিদের জামিন করালেন জাতীয়তাবাদী ঢাকা আইনজীবী ফোরামের আহ্বায়ক‎

জামিন মঞ্জুর হওয়া তিন আসামি। পুরোনো ছবি
জামিন মঞ্জুর হওয়া তিন আসামি। পুরোনো ছবি

রাজধানীর কমলাপুর এলাকায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ৫ দিনেও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে আদালতে আত্মসমর্পণের পর তিন আসামির জামিন মঞ্জুর হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত। এ সময় দেশে ধারাবাহিক সাংবাদিক নির্যাতনের চিত্র তুলে ধরে জামিনের তীব্র বিরোধিতা করেন বাদীর আইনজীবী অ্যাডভোকেট শাফিউল আলম।

আসামিদের পক্ষে জামিন আবেদন করেন জাতীয়তাবাদী ঢাকা আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট খোরশেদ আলম।

আসামিরা হলেন- আলী হোসেন (৪৫), মামুন আহমেদ (৪২), এবং শাহীন আহমেদ (৩৪)। সংশ্লিষ্ট আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

মামলার এজাহারে বলা হয়, গত ৩০ আগস্ট রাত আনুমানিক ৮টার দিকে পেশাগত দায়িত্ব পালনের সময় মামলার বাদী ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রেদওয়ানুল হক ও কালবেলার সাংবাদিক আব্দুজ্জাহের ভূইয়া আনাস মতিঝিল থানাধীন দক্ষিণ কমলাপুরস্থ উটের খামার সংলগ্ন পাকা রাস্তার পাশে ফুটপাতের ওপর বসে ছিলেন।

‎এ সময় আসামিরাসহ আরও ৮/১০ জন এসে উত্তেজিত ভাষায় তাদের ওই স্থান ত্যাগ করার নির্দেশ দেয় এবং মব সৃষ্টি করার চেষ্টা করে। সাংবাদিক পরিচয় দেওয়ার পর আসামিরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে তাদের ওপর অতর্কিতভাবে আক্রমণ শুরু করে এবং কিল ঘুষি ও লাথি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে।

একপর্যায়ে আসামিরা হত্যার উদ্দেশ্যে শক্ত বস্তু দিয়ে মাথায় গুরুতরভাবে আঘাত করতে থাকে, যার ফলে ভুক্তভোগী দুই সাংবাদিকের মাথায় নীলাফোলা জখম হয়। পরে ভুক্তভোগীরা মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। আসামিদের সঙ্গে ভুক্তভোগীদের কোন পূর্ব শত্রুতা ছিল না। যেহেতু তারা সাংবাদিক, তাই হয়ত তাদের প্রকাশিত কোনো প্রতিবেদনে সংক্ষুব্ধ কারো ইন্ধনে বিবাদীরা হত্যার উদ্দেশ্যে ওই ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে বলে এজাহারে বলা হয়েছে।

এ ঘটনায় ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রেদওয়ানুল হক বাদী হয়ে মতিঝিল থানায় মামলা দায়ের করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১০

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১১

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১২

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৪

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১৫

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৬

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১৭

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

১৮

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

২০
X