বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৮ এএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৫ এএম
অনলাইন সংস্করণ

ছিনতাইকারীদের ধাক্কায় চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

নিহত রেজাউল করিম। ছবি : সংগৃহীত
নিহত রেজাউল করিম। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ হারিয়েছেন রেজাউল করিম (২৮) নামের এক যুবক। পেশায় তিনি একজন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মী।

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার মুকুন্দপুর কামারপাড়া রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে আখাউড়া রেলওয়ে পুলিশ।

নিহত রেজাউল করিম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের মইনপুর গ্রামের বাসিন্দা এবং মো. জুরুল মিয়ার ছেলে। তিনি কুমিল্লার পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এ ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে তিনি সিলেটের শ্রীমঙ্গল ভ্রমণে যাচ্ছিলেন।

সহযাত্রী আহত ইমাম হোসেন, রিফাত মিয়া ও আব্দুল মান্নান জানান, কুমিল্লা স্টেশন থেকে উদয়ন এক্সপ্রেস ট্রেনের ছাদে বসে তারা যাত্রা শুরু করেন। আখাউড়া রেলস্টেশন অতিক্রম করার পর ৮-১০ জন ছিনতাইকারী তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে ছিনতাইকারীরা রেজাউল করিমকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ছিনতাইকারীরা মোবাইল ফোন, টাকা-পয়সা ও কাপড়-চোপড় ছিনিয়ে নেয়।

নিহতের চাচাতো ভাই এম মামুন অভিযোগ করেন, দুর্ঘটনার অনেক পরে রেলওয়ে পুলিশ ও স্থানীয় কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। তার দাবি, দ্রুত চিকিৎসা পেলে হয়তো রেজাউলের প্রাণ বাঁচানো সম্ভব ছিল।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রেনের ছাদে যাত্রী ওঠা আইনত নিষিদ্ধ। ছিনতাইকারীরা ফেলে দিয়েছে নাকি অসাবধানতাবশত পড়ে গেছে তা তদন্তে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১০

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১১

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১২

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৩

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৪

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৫

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৬

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৭

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৮

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৯

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

২০
X