সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

গ্রিলের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি

ঘরের সব এলোমেলো করে চোর। ছবি : কালবেলা
ঘরের সব এলোমেলো করে চোর। ছবি : কালবেলা

সাতক্ষীরায় গ্রিলের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোররা এ সময় প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরা পৌরসভার উত্তর কাটিয়া এলাকার আমির হোসেন খান চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক আমির হোসেন খান চৌধুরী জানান, দোতলা বাড়ির উপরতলায় তিনি থাকেন এবং নিচতলায় থাকেন তার মা মর্জিনা খাতুন। তবে শুক্রবার মর্জিনা খাতুন বেড়াতে গিয়েছিলেন ভাইয়ের বাড়িতে। তার স্ত্রীও সেদিন বাড়িতে ছিলেন না। ফলে নিচতলার ঘর ফাঁকা ছিল।

তিনি বলেন, প্রতিদিনের মতো আমি রাতে নিজের কক্ষে ঘুমিয়ে পড়ি। সকালে ছোট ভাই ডাকাডাকি করলে ঘুম ভাঙে। দেখি তার ঘরের দরজা বাইরে থেকে তালা দেওয়া। পরে গিয়ে দেখি মায়ের ঘরের গ্রিলের তালা ভাঙা এবং আলমারিও ভাঙা। ভেতরে রাখা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার নেই।

ভুক্তভোগীর মা মর্জিনা খাতুন জানান, তার দুই মেয়ে ঢাকায় থাকেন। তাদের স্বর্ণালংকার নিরাপদ ভেবে তিনি নিজ ঘরে রেখেছিলেন। তিনি বলেন, ঢাকায় এত গহনা রাখা ঠিক হবে না ভেবে আমার কাছে রেখেছিল মেয়েরা। শুক্রবার বেড়াতে গিয়েছিলাম ভাইয়ের বাড়ি। আজ সকালে বড় ছেলে ফোন দিয়ে জানাল। এখন আমি মেয়েদের কী বলব?

চুরির ঘটনার বিষয়ে ছোট ছেলে আকবর হোসেন খান চৌধুরী বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ। পরে বড় ভাইকে ডেকে তালা খুলি। মায়ের ঘরে গিয়ে দেখি সব তছনছ। আমার দুই বোনের প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার রাখা ছিল। সবই চোরেরা নিয়ে গেছে।

কাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পিংকু জানান, ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হবে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এক রাতের ব্যবধানে স্বর্ণালংকার চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত ঘটনাটি তদন্ত করে চোরচক্রকে শনাক্ত ও স্বর্ণালংকার উদ্ধারের দাবি জানিয়েছেন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X