চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানি বলে দেশীয় কাপড় বিক্রি, অতঃপর...

দেশীয় পণ্য বিদেশি বলে প্রতারণা করায় জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর। ছবি : কালবেলা
দেশীয় পণ্য বিদেশি বলে প্রতারণা করায় জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় দেশি কাপড়কে বিদেশি বলে বিক্রিসহ নানা অপরাধে আর্টস অব পিয়া নামে একটি প্রতিষ্ঠানকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

তিনি বলেন, বালি আর্কেডে অবস্থিত আর্টস অব পিয়া নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ ছিল, অনলাইনে অর্ডারের টাকা নিয়ে পণ্য দেননি। এমনকি সেই অর্ডারের যে চার্জ নিয়েছেন সেটাও ফেরত দেননি। এ অভিযোগের শুনানির জন্য তাদের ফোনে না পাওয়ায় সরাসরি মার্কেটে এসেছি। এখানে এসে দেখেলাম, তারা পাকিস্তানি লন কাপড় বিক্রি করছে। কিন্তু সেটা যে পাকিস্তানি পণ্য সেটার কোনো প্রমাণ তারা দেখাতে পারেননি।

মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, দেশীয় পণ্য বিদেশি বলে প্রতারণার আশ্রয় নিচ্ছেন তারা। এ ছাড়া তারা তেল, সাবান, ঘিসহ আরও অনেক পণ্য বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বিক্রি করছে। এমনকি কিছু পণ্যের গায়ে কোনো লেভেলও নেই। এসব অপরাধে তাদের বিরুদ্ধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে আমরা তদারকিতে রাখব। ভবিষ্যতে তারা যদি এমন কাজ করেন তাহলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে উপস্থিত ছিলেন- জাতীয় ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X