সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সোনারগাঁয়ে প্রাথমিক শিক্ষা সম্মিলন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাথমিক শিক্ষা সম্মিলন-২০২৫ অনুষ্ঠিত। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাথমিক শিক্ষা সম্মিলন-২০২৫ অনুষ্ঠিত। ছবি : কালবেলা

বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক শিক্ষা সম্মিলন-২০২৫। উপজেলার সেরা শিক্ষক-শিক্ষার্থী ও বিদ্যালয়গুলোকে সম্মাননা জানাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সম্মিলনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

তিনি বলেন, ‘গুণগত মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের ভবিষ্যৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকতা পেশায় মেধাবীদের এগিয়ে আসতে হবে। শিক্ষক যদি মেধাবী হয় তাহলে আমাদের আগামীর ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ইউরোপ ও এশিয়ার উন্নয়নশীল দেশের মতো আমাদের দেশকে বিশ্বের মধ্যে একটি রোল মডেল হিসেবে তুলে ধরতে পারব। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের উৎসাহিত করার এ ধরনের আয়োজন শিক্ষার মানোন্নয়নে বড় ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম।

সম্মিলনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, পাঠদান পদ্ধতির আধুনিকীকরণ এবং শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ বিষয়ে মতামত তুলে ধরেন।

আলোচনার পর উপজেলার সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১০

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১১

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১২

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৩

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৪

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৫

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৬

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৭

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৮

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৯

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

২০
X