কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ব পর্যটন দিবসে চাঙ্গাভাব কক্সবাজারে, অনিশ্চয়তায় সেন্টমার্টিন

কক্সবাজার সমুদ্রসৈকত। ছবি : কালবেলা
কক্সবাজার সমুদ্রসৈকত। ছবি : কালবেলা

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের শহর কক্সবাজারে শুরু হয়েছে পর্যটন মৌসুমের আমেজ। সৈকত নগরীতে হোটেল-মোটেল, গেস্ট হাউস ও বিভিন্ন পর্যটনসেবী প্রতিষ্ঠান নতুন সাজে সেজেছে। বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে ট্যুরিস্ট পুলিশ। শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যেও দেখা দিয়েছে নতুন আশার আলো। তবে আজ কেন পর্যটন নিয়ে এত আলোচনা। কারণ আজ (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

তবে এই আনন্দঘন পরিবেশের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ক্ষোভ ও সমালোচনা। অভিযোগ উঠেছে— ‘বিচ ম্যানেজমেন্ট কমিটি’ নামের জেলা প্রশাসনের একটি সংস্থা আত্মীয়স্বজনকে কার্ড দিয়ে সৈকতে যত্রতত্র ব্যবসার সুযোগ করে দিয়েছে। এর জের ধরে ব্যাপক প্রতিক্রিয়ার পর জেলা প্রশাসক সালাউদ্দিনকে প্রত্যাহার করা হয়।

একইভাবে, ‘টমটম ও মিশুক’ নামের প্রাণঘাতী বাহনের লাইসেন্স দেওয়ার অভিযোগে কক্সবাজার পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক রুবাইয়া আফরোজকে প্রত্যাহার করা হয়। এ বিতর্কে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিনের নামও উঠে আসে। তাকেও পরে রাঙামাটি বদলি করা হয়। তবে তাদের সময়ে নেওয়া বহু সিদ্ধান্ত এখনো বহাল থাকায় জনমনে ক্ষোভ বিরাজ করছে।

অন্যদিকে, দেশের অন্যতম পর্যটন আকর্ষণ প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিরাজ করছে অনিশ্চয়তা। গত বছর সরকারি বিধিনিষেধের কারণে ভরা মৌসুমেও মাত্র দুই মাস দৈনিক দুই হাজার পর্যটক ভ্রমণের সুযোগ পান। এবার এখনো স্পষ্ট কোনো নির্দেশনা নেই— কতজন পর্যটক দ্বীপে যেতে পারবেন কিংবা জাহাজ চলাচল কবে থেকে শুরু হবে।

দ্বীপের স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা বলছেন, প্রতিদিন অন্তত পাঁচ হাজার পর্যটকের ভ্রমণ নিশ্চিত করা গেলে তাদের বছরের আয়ের পথ উন্মুক্ত হবে। কিন্তু অনিশ্চয়তার কারণে এ বছর হোটেল-রিসোর্ট সংস্কার বা মৌসুমি প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। অনেক প্রতিষ্ঠান অযত্নে পড়ে আছে।

সেন্টমার্টিন হোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শিবলী আজম কোরেশি বলেন, ‘কখন পর্যটক আসবেন, জাহাজ চলবে কি না— এ বিষয়ে এখনো কোনো বার্তা নেই। এতে ব্যবসায়ীরা চরম দুশ্চিন্তায় আছেন।’

বাংলাদেশ পর্যটন করপোরেশনের কক্সবাজার ব্যবস্থাপক রায়হান উদ্দিন আহমেদ জানান, দিবস উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা ও পর্যটন মেলাসহ নানা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, “আমি নতুন দায়িত্ব নিয়েছি। এবারের সিদ্ধান্ত এখনো হয়নি। তবে সিদ্ধান্ত না আসা পর্যন্ত গত বছরের নিয়মেই পর্যটক পরিবহন চলবে।”

কক্সবাজার ট্যুর অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন (টুয়াক)-এর সভাপতি মো. রেজাউল করিম বলেন, ‘এখন সারা বছরই পর্যটক আসছেন। তাই মৌসুম নিয়ে বিশেষ তোড়জোড় নেই। তবে সেবার মান যেন বজায় থাকে, সেটা নিশ্চিত করা হচ্ছে।’

ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়ন প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, ‘বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সৈকত এলাকায় বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সারা বছরই নিরাপত্তা থাকে, তবে এখন তা আরও জোরদার করা হয়েছে।’

বিশ্ব পর্যটন দিবসে কক্সবাজারে উৎসবের আমেজ থাকলেও সেন্টমার্টিনের অনিশ্চয়তা, প্রশাসনের বিতর্কিত সিদ্ধান্ত ও দীর্ঘদিনের অব্যবস্থাপনা দেশের পর্যটন শিল্পকে এখনো বড় ধরনের ঝুঁকির মুখে রেখেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X