রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

টানা দ্বিতীয় দিনে বন্ধ রাজশাহী-ঢাকা বাস চলাচল

বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে যাত্রীরা। ছবি : কালবেলা
বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে যাত্রীরা। ছবি : কালবেলা

শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী বাস চলাচল টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত থেকে পূর্ব ঘোষণা ছাড়াই বাস বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজশাহীর শিরোইল বাসস্ট্যান্ডে হতাশ হয়ে ফিরে যেতে দেখা গেছে অনেক যাত্রীকে। কেউ কেউ অভিযোগ করেছেন, অগ্রিম টিকিট কেটে রাখলেও টাকা ফেরত দেওয়া হচ্ছে না। পরিবহন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া মেলেনি। ফলে বিকল্প ব্যবস্থা না থাকায় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। তবে এ রুটে কেবল একতা ট্রান্সপোর্টের বাস স্বাভাবিকভাবে চলাচল করছে।

ঢাকাগামী যাত্রী কামাল হোসেন বলেন, শুক্রবার রাতে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু বাস বন্ধ থাকায় বাধ্য হয়ে লোকাল বাস, সিএনজি আর ভাড়া গাড়ি ধরে ঢাকায় যেতে হয়েছে। সাধারণত ৭০০ টাকায় ঢাকায় যাই, এবার খরচ পড়েছে প্রায় ১২০০ টাকা।

আরেক যাত্রী রায়হান হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, শুনেছিলাম সকালে বাস ছাড়বে, তাই ভোরে এসেছিলাম। কিন্তু কিছুই হলো না। এখন জরুরি কাজে ঢাকায় যেতে বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে। কয়েকজন মিলে হয়তো গাড়ি ভাড়া করতে হবে।

নজরুল ইসলাম নামের এক যাত্রী বলেন, আমার ঢাকায় জরুরি কাজ আছে। কিন্তু বাস চলছে না, আর কোনো বিকল্পও নেই। পরিবহন মালিকরা যাত্রীদের কষ্ট একটুও বুঝছে না।

সম্প্রতি শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামেন। এর প্রেক্ষিতে গত ২৩ সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক ও মালিকপক্ষের বৈঠকে চালক, সুপারভাইজার ও সহকারীর বেতন বৃদ্ধির সিদ্ধান্ত হয়। আলোচনায় নির্ধারিত হয়— চালকের বেতন ট্রিপপ্রতি ১,২৫০ টাকা থেকে বাড়িয়ে ১,৭৫০ টাকা, সুপারভাইজারের ৫০০ থেকে ৭৫০ টাকা এবং সহকারীর ৪০০ থেকে ৭০০ টাকা করা হবে শুক্রবার থেকেই। কিন্তু বাস্তবায়নের আগের রাতেই মালিকরা হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেন।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন বলেন, আমরা তাদের সঙ্গে তিন দফা বৈঠক করেছি। শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিও মেনে নিয়েছি। কিন্তু কিছু শ্রমিক নতুন দাবি তুলে পরিস্থিতি অস্থিতিশীল করছে। মালিক-শ্রমিক উভয়ের মধ্যে সমঝোতা না হলে গাড়ি চালানো সম্ভব নয়।

অন্যদিকে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি অভিযোগ করে বলেন, মালিকপক্ষ প্রতিশ্রুতি অনুযায়ী নতুন বেতন কার্যকর করেনি। শুক্রবার থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও তার আগেই বাস বন্ধ করে দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১০

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১১

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৩

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৪

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৫

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৬

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৭

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৮

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

২০
X