মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১০:৩৮ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

মির্জাপুরে ৩ উপদেষ্টার পূজামণ্ডপ ও কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন

টাঙ্গাইলের মির্জাপুরে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন তিন উপদেষ্টা। ছবি : কালবেলা
টাঙ্গাইলের মির্জাপুরে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন তিন উপদেষ্টা। ছবি : কালবেলা

টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার গ্রামের বাড়িতে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন তিন উপদেষ্টা।

বুধবার (১ অক্টোবর) মহানবমীতে মির্জাপুর গ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করেন সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ; শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

বিকেলে তাদের সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছ জানান জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ কুমুদিনী পরিবারের সদস্যরা।

উপদেষ্টামণ্ডলীর সদস্যসহ অতিথিরা কুমুদিনী হাসপাতালের মিউজিয়ামে এক চা চক্রে মিলিত হন। এরপর আরপি সাহার কুমুদিনী কমপ্লেক্সের বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠান কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড কলেজ, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী মেডিকেল টেকনোলজি, ভারতেশ্বরী হোমস পরিদর্শনের পর মির্জাপুর গ্রামে লৌহজং নদীর পাড় হয়ে রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনে যান।

সন্ধ্যার পর তারা মণ্ডপ প্রাঙ্গণে মির্জাপুর গ্রাম, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, নার্সিং কলেজ ও ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X