নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

স্বয়ংসম্পূর্ণ দেশ গড়তে ৩১ দফার বিকল্প নেই : ড্যানী

নেত্রকোনায় লিফলেট বিতরণ করেন এটিএম আব্দুল বারী ড্যানী। ছবি : কালবেলা
নেত্রকোনায় লিফলেট বিতরণ করেন এটিএম আব্দুল বারী ড্যানী। ছবি : কালবেলা

কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী বলেছেন, জনগণের অধিকার পুনরুদ্ধার এবং রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি আগামীর বাংলাদেশের রূপরেখা। এ রূপরেখা বাস্তবায়িত হলে জনগণই হবে রাষ্ট্রের প্রকৃত মালিক, আর বাংলাদেশ হবে একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র। তাই স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়তে ৩১ দফার বিকল্প নেই। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে নেত্রকোনা পৌরশহরসহ আশপাশের এলাকায় লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এর আগে সকালে শহরের রাজুর বাজার, হোসেনপুর, চল্লিশাসহ বিভিন্ন জনবহুল এলাকায় লিফলেট বিতরণ করেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মনোনয়নপ্রত্যাশী এ নেতা বলেন, বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক সংকট কাটিয়ে একটি ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনে এ রূপরেখা নতুন আশার প্রতীক। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়— তাই ঘরে ঘরে বিএনপির ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে।

কর্মসূচি চলাকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের মতামত শোনেন এবং রাষ্ট্র মেরামতের আন্দোলনে জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯৭১ : একটি গ্রামের গল্প

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১০

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

১১

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

১২

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১৩

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১৪

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১৫

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১৬

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৭

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৮

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৯

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

২০
X