রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

পচা চাল কিনে বাধ্যতামূলক অবসরে খাদ্য কর্মকর্তা

পচা চাল কিনে বাধ্যতামূলক অবসরে খাদ্য কর্মকর্তা

নিম্নমানের তামাটে পচা চাল কিনে সাময়িক বরখাস্ত হওয়া রাজশাহীর ভবানীগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাচ্চু মিয়াকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব জয়নাল মোল্লা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।

বাচ্চু মিয়া উপ-খাদ্য পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা ছিলেন। তাকে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছিল। অথচ পদটি খাদ্য পরিদর্শকের। কয়েকজন পরিদর্শক থাকার পরও বাচ্চু মিয়াকে এ দায়িত্ব দেওয়া হয়েছিল।

সম্প্রতি সেখানে প্রায় ৩ কোটি টাকার নিম্নমানের চাল কেনা হয় বলে অভিযোগ উঠেছে। এ জন্য সম্প্রতি তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাচ্চু মিয়ার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে। তাকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অব্যাহতি দেওয়া প্রয়োজন বলে সরকার মনে করে। তাই রাষ্ট্রপতির আদেশক্রমে সরকারি চাকরি আইন অনুযায়ী তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হলো।

খোঁজ নিয়ে জানা গেছে, চাল সংগ্রহের জন্য এবার বাগমারার তিনটি চালকল খাদ্য বিভাগের সঙ্গে চুক্তি করেছিল। এগুলো হলো কনক চালকল, আরাফাত চালকল ও ভাই ভাই চালকল। এসব চালকল থেকে ভবানীগঞ্জ খাদ্যগুদামে চাল সরবরাহ করা হয়। এ ছাড়া জেলার তানোর উপজেলার আবদুস সাত্তার চালকল, হড়গ্রামের বাদশা রাইস মিল, মোহনপুরের নুরজাহান চালকল, মাহফুজ চালকল ও মোল্লা চালকল থেকে ধান ছাঁটাই করে চাল এ গুদামে আনা হয়েছে। আটটি চালকল থেকে ১ হাজার ২১১ টন চাল আনা হয়েছে ভবানীগঞ্জ খাদ্যগুদামে।

সম্প্রতি উপজেলা প্রশাসনের অভিযানে গুদামে নিম্নমানের চাল দেখা যায়। তামাটে রঙের পচা এই চাল খাওয়ার অনুপযোগী। বিষয়টি জানাজানি হলে গত ৭ সেপ্টেম্বর বাচ্চু মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়।

ওই চিঠিতে বলা হয়, তিনি গুদামে সংরক্ষিত ভালো মানের চাল পরিবর্তন করে অসৎ উদ্দেশে নিম্নমানের চাল মজুত করেছেন।

বিষয়টি নিয়ে কথা বলতে বাচ্চু মিয়াকে তার মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তা রিসিভ হয়নি। তাই তার বক্তব্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১০

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১১

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১২

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৩

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৪

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৫

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১৬

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১৭

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব : আইনমন্ত্রী

১৮

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১৯

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

২০
X