ভ্রাম্যমাণ প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১০:২৫ এএম
অনলাইন সংস্করণ

ইলিশ নিয়ে নদীতে ঝাঁপ, ২৪ ঘণ্টা পরও যুবক নিখোঁজ

তেঁতুলিয়া নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ছবি : কালবেলা
তেঁতুলিয়া নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ছবি : কালবেলা

পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে নিষিদ্ধ সময়ে ইলিশ কিনে ফেরার পথে নৌপুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন রাসেল খান।

রোববার (১২ অক্টোবর) সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল তল্লাশি চালিয়েও তার সন্ধান পায়নি।

এর আগে, শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটে।

নিখোঁজ রাসেল খান (৩৫) উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নের ইউসুফ খানের ছেলে।

নৌপুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ মৌসুমে ইলিশ কিনে চারজন একটি নৌকায় করে ফিরছিলেন। তেঁতুলিয়া নদী থেকে কালাইয়া ইউনিয়নমুখী আলোকি খালে প্রবেশের সময় নৌপুলিশের টহল দলকে দেখতে পেয়ে আতঙ্কে রাসেল নদীতে ঝাঁপ দেন। এ সময় তার সঙ্গে থাকা দুজন পাশের একটি ট্রলারে উঠে পালিয়ে যান। পরে নৌপুলিশ মানবিক কারণে একজনকে মাছসহ পেলেও কাউকে আটক করেনি বলে জানিয়েছেন ফাঁড়ির কর্মকর্তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর পানির স্রোত ও গভীরতার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এলাকাবাসী ঘটনাটি নিয়ে শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন।

এ বিষয়ে কালাইয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আল মামুন বলেন, ঘটনার পর থেকেই আমরা নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন।

তিনি আরও বলেন, ডুবুরিদল সকাল থেকে নদীতে অনুসন্ধান চালাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেগে এনবিসির সাক্ষাৎকার ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১০

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১১

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১২

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৩

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৪

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৫

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১৬

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৯

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

২০
X