ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৮:১৮ এএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৯:০৪ এএম
অনলাইন সংস্করণ

নুরুদ্দিন অপু বিএনপির প্রার্থী হওয়ায় দোয়া মাহফিল ও আনন্দ মিছিল

মিয়া নুরুদ্দিন অপু  বিএনপির প্রার্থী হওয়ায় শরীয়তপুরের আলাওলপুর ইউনিয়নে দোয়া মাহফিল ও আনন্দ মিছিল। ছবি : কালবেলা
মিয়া নুরুদ্দিন অপু বিএনপির প্রার্থী হওয়ায় শরীয়তপুরের আলাওলপুর ইউনিয়নে দোয়া মাহফিল ও আনন্দ মিছিল। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-৩ (গোসাইরহাট-ডামুড্যা-আংশিক ভেদরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু প্রার্থী মনোনিত হওয়ায় দোয়া মাহফিল ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে শরীয়তপুরের আলাওলপুর ইউনিয়নের জালালপুর এলাকায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মিছিলটি টেকপাড় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে মিলিত হয়।

আলাওলপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফারুক সরদারের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কে এম সিদ্দিক আহমেদ।

নেতাকর্মীরা বলেন, ‘মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু দীর্ঘদিন ধরে তৃণমূলের পাশে থেকে কাজ করছেন। তিনি মনোনয়ন পাওয়ায় আমরা আনন্দিত। আগামীতেও ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করতে কাজ করব।’

এতে বিএনপির যুগ্ন আহ্বায়ক মনোয়ার হোসেন ঢালীর সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক নুরু বেপারী, যুবদলের আহ্বায়ক রিপন বেপারী, কৃষকদল সভাপতি খাদেম দেওয়ানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানটি ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি রেজয়ান আহমেদ রাসেল ঢালী ও শরিফুল ইসলাম মাসুদ সরদারের ব্যবস্থাপনায় সফলভাবে সম্পন্ন হয়।

উল্লেখ্য, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব। তিনি দীর্ঘদিন ধরে শরীয়তপুর-৩ আসনে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও তৃণমূল কর্মীদের সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X