টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে নির্বাচন অফিসে হামলা-ভাঙচুর, নির্বাচন কর্মকর্তাসহ আহত ৩

টাঙ্গাইলের গোপালপুরে নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুরের চিত্র। ছবি : কালবেলা
টাঙ্গাইলের গোপালপুরে নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুরের চিত্র। ছবি : কালবেলা

টাঙ্গাইলের গোপালপুরে নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলামকে মারধর করা হয়। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। এতে গুরুতর আহতবস্থায় ডাটা এন্ট্রি অপারেটর আমজাদ হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কাজ না দেওয়ার অভিযোগ তুলে আওয়ামী ট্যাগ দিয়ে অফিসে হামলা করে ভাঙচুর করা হয়েছে। এ সময় নির্বাচন কর্মকর্তাকে মারধর এবং অকথ্য ভাষায় গালাগাল করে।

এ প্রসঙ্গে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত বলেন, নির্বাচন অফিসার নানা অনিয়ম, দুর্নীতি ও অপকর্মের সঙ্গে জড়িত। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আমরা ভুক্তভোগীদের নিয়ে নির্বাচন কর্মকর্তার অফিসে গেলে তিনি দুর্ব্যবহার করেন। তার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি চেয়ার থেকে উঠে অন্যত্র চলে যান। কথা বলার সুযোগ না দিয়েই অফিসে থাকা ব্যক্তিদের ভিডিও করতে নির্দেশ দেন। এর প্রেক্ষিতে আমরা বলি এখানে তো ভিডিও করার কোনো প্রয়োজন নেই।

তিনি বলেন, উপজেলা নির্বাচন কমিশনার অফিসে গেলে অফিসার নানা ধরনের সাধারণ জনগণকে হয়রানি করে থাকে। সে প্রেক্ষিতেই আমরা কথা বলতে গেছিলাম। সে কথা তিনি শুনতে না শুনতে রাগান্বিত হয়ে যান।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, সরকারি অফিস ভাঙচুর ও সরকারি কর্মকর্তার গায়ে আঘাত করার কারণে একটি মামলা দায়ের হবে। মামলার প্রক্রিয়া চলছে।

টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আমরা পরিদর্শন করে দেখলাম সরকারি অফিসে ভাঙচুর করা হয়েছে। যদি নির্বাচন অফিসারের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকত তাহলে লিখিত দিতে পারত। এ বিষয়ে নির্বাচন অফিসার অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১০

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১১

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১২

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৩

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৪

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৫

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৬

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৭

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৮

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৯

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

২০
X