পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৩:০৬ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

গণভোটের আইনি ভিত্তি নেই : রিজভী

পটুয়াখালীতে বক্তব্য দেন রিজভী। ছবি : কালবেলা
পটুয়াখালীতে বক্তব্য দেন রিজভী। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণভোটের আইনি ভিত্তি নেই। ভোটের সঙ্গে গণভোট হতে পারে, সমস্যা নেই। তবে আইনগত ভিত্তি ছাড়া আইনের কাজ করা ভবিষ্যতের জন্য সংকট তৈরি করবে।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে পটুয়াখালীর একটি আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবনযাপন করা অসহায় বৃদ্ধ দম্পতির হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়ার পর এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দিতে চায়, কিন্তু নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহলে পিআর পদ্ধতি ও গণভোট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা যে বিষয়টি স্পষ্ট করে বলেছেন, গণভোটের কোনো আইনি কাঠামো এখনো দেশে নেই।

তিনি বলেন, দেশের ডেঙ্গু পরিস্থিতি, নিত্যপণ্যের বাজার, কৃষকের উৎপাদন সংকটসহ জনগুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে হওয়া বিভিন্ন চুক্তি দেশের স্বার্থবিরোধী ছিল বলে অভিযোগ করেন রিজভী। তিনি দাবি করেন, ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি এবং চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের হাতে দেওয়ার মতো আলোচনা দেশের সার্বভৌমত্ব প্রশ্নের মুখে ফেলতে পারে।

তিনি বলেন, যে সব চুক্তি হবে, তা স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিবেচনায় হতে হবে। শেখ হাসিনা সরকারের কিছু চুক্তির শর্ত জনগণ জানতেও পারেনি। দেশের বন্দর, সমুদ্রবন্দর যদি ধীরে ধীরে বিদেশি কর্তৃত্বে চলে যায়, তবে তা নিরাপত্তার ঝুঁকি তৈরি করবে। ড. ইউনূস সরকারের এই বিষয়গুলো অবশ্যই বিবেচনায় নিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব আতিকুর রহমান রুমান এবং পটুয়াখালী জেলা বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় কয়েকশ মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১০

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১১

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১২

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৪

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৫

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৬

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৭

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৮

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৯

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

২০
X