রৌমারী-চররাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ-যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

কুড়িগ্রামের রৌমারী ও চররাজিবপুরে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে আসামিদের কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।

চররাজিবপুর থানার ওসি মুসা মিয়া ও রৌমারী থানার ওসি কাওসার আলী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার তিনজন হলেন- রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন যুবলীগের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেন (৪৮), চররাজিবপুর সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মোতালেব খাঁ (৫১) ও কোদালকাটি ইউনিয়ন যুবলীগের সদস্য সোনা মিয়া ওরফে শুভ (৩২)।

এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা বাজার এলাকা থেকে সিদ্দিক হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আব্দুল মোতালেব খাঁ ও সোনা মিয়া শুভকে গ্রেপ্তার করে।

চররাজিবপুর থানার ওসি মুসা মিয়া বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১০

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১১

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১২

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৩

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৪

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১৫

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১৬

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১৭

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৮

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৯

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

২০
X