কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

শীতের কুয়াশায় বাড়ছে শ্বাসকষ্ট? সুস্থ থাকতে যা জানা জরুরি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শীত এলেই ভোরের কুয়াশায় চারপাশ ঢেকে যায়। দেখতে সুন্দর হলেও এই কুয়াশা নীরবে প্রভাব ফেলছে আমাদের স্বাস্থ্যে। বিশেষ করে শ্বাসকষ্ট, বুক ভার লাগা, কাশি বা হাঁপানির সমস্যা শীতকালে অনেকেরই বেড়ে যায়।

বাংলাদেশে শীতের সময় বাতাসে দূষণ, ধুলাবালি ও কুয়াশা একসঙ্গে মিশে ফুসফুসের জন্য ঝুঁকি তৈরি করে। সকালে শ্বাস নিতে কষ্ট হওয়া এখন খুবই পরিচিত অভিযোগ। তাই এই সময়ে ফুসফুসের যত্ন নেওয়া আগের যে কোনো সময়ের চেয়ে বেশি জরুরি।

তাহলে শীতের কুয়াশায় শ্বাসকষ্ট হলে কী করবেন? জেনে নিন সহজ ও কার্যকর কিছু উপায়।

কুয়াশাচ্ছন্ন শীতে শ্বাসকষ্ট কমাতে করণীয়

নিয়মিত শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন : ফুসফুস ভালো রাখতে শ্বাসের ব্যায়াম খুবই উপকারী। গভীর শ্বাস নেওয়া, প্রণায়াম বা ডায়াফ্রামেটিক ব্রিদিং ফুসফুসের কার্যক্ষমতা বাড়ায়। প্রতিদিন ১০-১৫ মিনিট ব্যায়াম করলে শ্বাস নিতে অনেকটাই আরাম পাওয়া যায়।

পর্যাপ্ত পানি পান করুন : শীতে অনেকেই কম পানি পান করেন, যা শ্বাসযন্ত্রের জন্য ক্ষতিকর। পর্যাপ্ত পানি শ্বাসনালির ভেতরের শ্লেষ্মা পাতলা রাখে, ফলে ধুলা ও জীবাণু সহজে জমতে পারে না। গরম পানি, আদা-চা বা স্যুপ শীতে বেশি উপকারী।

ধূমপান এড়িয়ে চলুন : ধূমপান ফুসফুসের জন্য সবচেয়ে ক্ষতিকর অভ্যাস। শীতের কুয়াশার সঙ্গে সিগারেটের ধোঁয়া মিললে শ্বাসতন্ত্রের ক্ষতি আরও বেড়ে যায়। শ্বাসকষ্ট, হাঁপানি ও ব্রঙ্কাইটিসের ঝুঁকি কমাতে ধূমপান পুরোপুরি বাদ দেওয়া জরুরি।

পর্যাপ্ত ও ভালো ঘুম নিশ্চিত করুন : প্রতিদিন ৭-৮ ঘণ্টা গভীর ঘুম শরীরকে বিশ্রাম ও পুনরুদ্ধারের সুযোগ দেয়। এতে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ফুসফুসও সুস্থ থাকে।

হলুদ ও আদা চা পান করুন : হলুদ ও আদা প্রাকৃতিকভাবে প্রদাহ কমাতে সাহায্য করে। এই দুটি দিয়ে তৈরি চা ফুসফুসের জ্বালা কমায়, কাশি প্রশমিত করে এবং শ্বাস নিতে আরাম দেয়।

পুষ্টিকর খাবার খান : শীতকালে ফুসফুস ভালো রাখতে সুষম খাদ্য খুব জরুরি। সবুজ শাকসবজি, ফলমূল, বাদাম, বীজ এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও শ্বাসযন্ত্রকে শক্তিশালী করে।

বিশেষজ্ঞদের মতে, কুয়াশাচ্ছন্ন সকালে অপ্রয়োজনে বাইরে বের হওয়া এড়িয়ে চলা ভালো। হাঁপানি বা শ্বাসকষ্টের রোগীদের ক্ষেত্রে মাস্ক ব্যবহার করা জরুরি। পরিষ্কার বাতাসে থাকার চেষ্টা করুন এবং দূষিত পরিবেশ থেকে নিজেকে দূরে রাখুন।

মনে রাখতে হবে, ফুসফুসের সুস্থতা একদিনে আসে না। নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার, পর্যাপ্ত ঘুম ও ভালো অভ্যাস—এই চারটি মিলেই সুস্থ শ্বাসপ্রশ্বাসের মূল চাবিকাঠি।

সূত্র: ইন্ডিয়া টুডে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান আলোচনায় দেরি করেছে, এখন তাদের ‘মূল্য চুকাতে হবে’ : ট্রাম্প

নজর কাড়ছে ১২০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা 

৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহ’র মরদেহ

কমলো হার্টের রিংয়ের দাম

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী / সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স

কোন বয়সে মানুষ সবচেয়ে সুখী থাকে? জানাল গবেষণা

জার্মানির সাড়ে ৭ কিলোমিটার পতাকা বানালেন কৃষক

বিশ্বকাপ শুরুর আগের দিন বিক্ষোভে উত্তাল মেক্সিকো

একে অপরের বিরুদ্ধে মামলা করে স্বামী-স্ত্রী দুজনই কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে তুমুল সংঘর্ষ, নিহত ১

১০

 বিশ্বকাপের গান গাইলেন বিজয় মামুন

১১

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

১২

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

১৩

দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা খুন

১৪

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

১৫

প্রিমিয়ারে টেইলর সুইফটের চমক,আলোচনায় 'টয় স্টোরি ৫'

১৬

ক্রিমিয়ায় ঐতিহাসিক জাদুঘরে ইউক্রেনের ড্রোন হামলা

১৭

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন রাবি শিক্ষার্থী

১৮

নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি প্রতিনিধি হওয়ার দৌড়ে আবের কাওয়াস

১৯

র‍্যাঙ্কিংয়ে নাহিদ রানার বড় লাফ

২০
X