বরিশাল ব্যুরো
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনে বোমাবর্ষণ বন্ধের দাবিতে বরিশালে বিক্ষোভ

বরিশাল সদর রোডে বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ করছেন খেলাফত মজলিসের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
বরিশাল সদর রোডে বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ করছেন খেলাফত মজলিসের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদ ও বোমাবর্ষণ বন্ধের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে খেলাফত মজলিস।

শুক্রবার (২০ অক্টোবর) জুমার নামাজের পর সদর রোডে বায়তুল মোকাররম মসজিদের সামনে জেলা ও মহানগর খেলাফত মজলিস এই কর্মসূচির আয়োজন করে।

সংগঠনের বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক শামসুল আলম নজরুলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের বরিশাল পূর্ব জেলার সভাপতি মোয়াজ্জেম হোসেন, পশ্চিম জেলার সভাপতি সাইদুর রহমান শাহিন, আবদুল মজিদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘ফিলিস্তিনে নির্বিচারে বোমা হামলার মাধ্যমে গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে ফিলিস্তিনি নর-নারী এবং নিরীহ শিশুরা মারা যাচ্ছে। এই গণহত্যা বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ব নেতাদের আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে বের হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিল থেকে বিশ্ব মুসলিম এক হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন 

বাঁশ দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলার উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

৮০০ একর জমিতে চায়নিজ ইকোনমিক জোন, নতুন দিগন্তের অপেক্ষায় চট্টগ্রাম

‘ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর মার্কিন নিহত সেনার সংখ্যা ২০০ ছাড়িয়েছে’

স্থানীয় নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন

১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

১০

শিক্ষার্থীদের আন্দোলন ঠেকানোর চেষ্টা করেনি সরকার: ভারতের অর্থমন্ত্রী

১১

খালে ডুবে প্রাণ গেল নবদম্পতির

১২

বিএসইসির নতুন চেয়ারম্যানের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

১৩

গ্যাস বিস্ফোরণে ঝরে গেল একই পরিবারের ৩ জনের প্রাণ

১৪

সাত মাসের কন্যাকে আছড়ে হত্যার অভিযোগ: বাবা ৩ দিনের রিমান্ডে

১৫

হারানো সিংহাসন ফিরে পেল ভারত

১৬

সুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপে, ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য

১৭

কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন

১৮

জোরপূর্বক স্কুল শিক্ষিকার জমি দখল, থানায় অভিযোগ

১৯

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু

২০
X