বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২২ জুন ২০২৩, ০১:৪৫ পিএম
আপডেট : ২২ জুন ২০২৩, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে ট্রাকচাপায় বিজিবি সদস্যের মৃত্যু, আহত ৬

আহত বিজিবি সদস্যদের মধ্যে একজন। ছবি : কালবেলা
আহত বিজিবি সদস্যদের মধ্যে একজন। ছবি : কালবেলা

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় ট্রাকচাপায় এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় বিজিবি সদস্য।

বৃহস্পতিবার (২২ জুন) ভোর সাড়ে ৬টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকার বিকে বাড়ি সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি জিয়াউল ইসলাম। নিহত সাহিদুর রহমান (৩৮) সাতক্ষীরা জেলার তালা থানার শাহাজাদপুর (খেশরা) গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন নায়েক মো. জহির (৭৪৭৩৩), নায়েক শেখ রিয়াজুল (৭৪১৭৩), ল্যান্স নায়েক মোহাম্মদ আকাশ (৮৪২১৭), ল্যান্স নায়েক ফয়সাল (৭৯৫৬৫), ল্যান্স নায়েক মেহেদী (৮১২০১) ও সিপাহি সংগ্রাম (৯৭৯২৭)। তাদের রাজেন্দ্রপুর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি জিয়াউল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় গাজীপুরের হোতাপাড়ায় কর্মরত বিজিবি সদস্যরা পিইটি করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে রাজন্দ্রেপুর ফায়ারিং রেঞ্জে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবি সদস্যদের চাপা দেয়। এতে সাহিদুর রহমান নিহত হন এবং ছয়জন বিজিবি সদস্য আহত হন। বিজিবি সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় চালক নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার নোয়াপাড়া গ্রামের মোহাম্মদ ইয়াসিন (৩০) ও সহকারী আলীকে ট্রাকসহ আটক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১০

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১১

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১২

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৩

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৪

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৫

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৬

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৭

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৮

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৯

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

২০
X