রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ভালোবাসায় দুর্গা মাকে বিসর্জন

রাজশাহীতে দুর্গা দেবীকে বিসর্জন। ছবি : কালবেলা
রাজশাহীতে দুর্গা দেবীকে বিসর্জন। ছবি : কালবেলা

এক এক করে ফুরিয়ে গেছে দুর্গাপূজার উৎসবের দিনগুলো। মঙ্গলবার (২৪ অক্টোবর) ছিল শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী। পাঁচ দিনব্যাপী উৎসবের শেষ দিন। রাজশাহীতে গভীর আবেগ, শ্রদ্ধা, দুঃখ ও ভালোবাসায় দুর্গা মাকে বিদায় ও বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় এই উৎসব।

দশমীর বিহিত পূজা ও সিঁদুর খেলা শেষে মঙ্গলবার দুপুর থেকে রাজশাহী বড়কুঠি মুন্নুজান ঘাট ও মুক্তমঞ্চ ঘাটে শুরু হয় প্রতিমা বিসর্জন। ভারাক্রান্ত মন, চোখে একরাশ জল নিয়ে মাকে বিদায় জানান ভক্ত অনুরাগীরা। এদিকে বিসর্জন উপলক্ষে ঘাটগুলোতে নেওয়া হয়েছিল বাড়তি নিরাপত্তা।

রাজশাহী নগরীর বিড়দা কালী বাড়ি মন্দিরের ভক্ত কৃষা জয়সোয়াল বলেন, 'মায়ের বিদায় ক্ষণে মন যতই খারাপ হোক না কেন, সিঁদুর খেলার মাধ্যমে হাসিমুখে মাকে বিদায় জানালাম।'

রাজশাহীর ঐতিহ্যবাহী মিলন মন্দিরের ভক্ত মিঠু ঘোষ বলেন, ‘বিজয়া দশমীতে আমাদের মধ্যে অন্য রকম আবেগ ও মন খারাপ করা এক অনুভূতির সৃষ্টি হয়। কারণ, দশমী মানেই দুর্গা মায়ের ফিরে যাওয়া। অপেক্ষায় থাকতে হবে আরও একটি বছর।'

জানা গেছে, মঙ্গলবার সকালে রাজশাহীর মণ্ডপে মণ্ডপে বিজয়া দশমীতে দেবীর বন্দনায় ভক্তকুলে ছিল ভিন্ন এক আবহ। ঢাকঢোল, কাঁসর-ঘণ্টাসহ বিভিন্ন বাদ্য, ধূপ আরতি ও দেবীর পূজা-অর্চনায় ছিল প্রাণখোলা উচ্ছ্বাস। পাশাপাশি মণ্ডপে মণ্ডপে ছিল বিদায়ের সুর। ছিল এক সুন্দর পৃথিবীর প্রার্থনা। যেখানে মানুষে-মানুষে কোনো ভেদাভেদ ছিল না। এরপর দুপুরের পর রাজশাহীতে শুরু হয় প্রতিমা বিসর্জন।

রাজশাহী মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট শরৎচন্দ্র বলেন, 'পুরো রাজশাহীতে ৪৬৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়। আর রাজশাহী মহানগরীতে ৮৯ টি মন্ডপে অনুষ্ঠিত হয় দুর্গাপূজা। রাজশাহীর অর্ধ শতাধিক ঘাটে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত শান্তি ও সুশৃংখলভাবে প্রতিমা বিসর্জন সম্পূর্ণ হয়েছে।'

পুরাণ মতে, এ তিথিতে দেবী দুর্গার আশীর্বাদ নিয়ে লঙ্কার রাজা রাবণকে বধ করেছিলেন দশরথ পুত্র শ্রীরামচন্দ্র। এ ছাড়া ১০৮টি নীলপদ্ম দিয়ে দেবী দুর্গার পূজা করেছিলেন রামচন্দ্র। তাই মহানবমীতে ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে পূজিত হয়েছেন দেবী দুর্গা। মহানবমীর দিনে দেবী দুর্গাকে প্রাণভরে দেখে নেওয়ার সময়। দুর্গাপূজার অন্তিম দিন বলা যায় মহানবমীর দিনটিকে। মঙ্গলবার কেবল বিজয়া ও বিসর্জনের পর্ব ছিল।

মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে গত শুক্রবার রাজশাহীসহ সারা দেশে শুরু হয় পাঁচ দিনব্যাপী সার্বজনীন শারদীয় দুর্গোৎসব। সনাতনী শাস্ত্র অনুযায়ী, এবার দেবীদুর্গা মর্ত্যে এসেছেন ঘোড়ায় চড়ে, কৈলাসে ফিরেও গেছেন ঘোড়ায় চড়ে।

রাজশাহীর সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন, দেবীদুর্গা মর্ত্যে ঘোড়ায় চড়ে আসা, কৈলাসে ঘোড়ায় ফিরে যাওয়ার অর্থ হচ্ছে, সামাজিক, রাজনৈতিক ও সাংসারিক ক্ষেত্রে ঘটবে অস্থিরতা। রাজনৈতিক উত্থান-পতন, সামাজিক স্তরে বিশৃঙ্খলা, অরাজকতা, গৃহযুদ্ধ, দুর্ঘটনা ও অপমৃত্যু বাড়বে। তাই কায়মনে দেবী দুর্গার কাছে জগতের কল্যাণ কামনা করেন রাজশাহীর ভক্তরা।

রাজশাহীতে দুর্গাপূজার সার্বিক কল্যাণ কামনা করে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জামিরুল ইসলাম বলেন, 'রাজশাহীতে পাঁচ দিনব্যাপী দুর্গা উৎসব অত্যন্ত শান্তি ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বিসর্জনকে ঘিরেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এ ছাড়াও মাঠে ছিল সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিজয়া দশমীতে ঘাটে ঘাটে প্রতিমা বিসর্জন অত্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় রাজশাহীবাসীকে ধন্যবাদ জানাচ্ছি।'

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বেরোবি ও বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

১০

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

১১

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

১২

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

১৩

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

১৪

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১৫

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

১৭

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

১৮

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

১৯

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

২০
X