নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ব্রিজের সংযোগ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

ফরিদপুরে নিম্নমানের মাটি ও ইট দিয়ে সংযোগ সেতু নির্মাণ। ছবি : কালবেলা
ফরিদপুরে নিম্নমানের মাটি ও ইট দিয়ে সংযোগ সেতু নির্মাণ। ছবি : কালবেলা

ফরিদপুরের নগরকান্দা উপজেলার নগরকান্দা-জয়বাংলা সড়কের নগরকান্দা পৌর এলাকার মধ্যজগদিয়া এলাকায় একটি নতুন আরসিসি ব্রিজের সংযোগ সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ব্রিজ ও সংযোগ সড়ক নির্মাণ করছেন ভাই ভাই কনস্ট্রাকশনের ঠিকাদার আবুল বাশার।

অভিযোগ পাওয়া গেছে ব্রিজের সংযোগ সড়ক নির্মাণে বালুর পরিবর্তে ভেকু মেশিন দিয়ে ব্রিজের নিচের কাদামাটি দিয়ে সড়ক নির্মাণ করা হয়েছে। সড়ক নির্মাণে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইটের খোয়া। স্থানীয়রা উপজেলা প্রকৌশলীকে জানালে তারাও কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, নগরকান্দা-জয়বাংলা সড়ক দিয়ে প্রতিদিন বাস, ট্রাক, মাইক্রোবাস, পিকআপ, ইজিবাইকসহ শতশত যানবাহন চলাচল করে। এই সড়কে নিম্নমানের ব্রিজ ও পাকা সড়ক নির্মাণ করা হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই মানুষের জান মালের নিরাপত্তার কথা চিন্তা করে নির্মাণকাজের অনিয়ম ও দুর্নীতি বন্ধ করা উচিত। এ ছাড়া, যারা এই ধরনের অপকর্মের সঙ্গে জড়িত, তাদের শাস্তি হওয়া প্রয়োজন।

স্থানীয় এক বাসিন্দা বেলায়েত হোসেন বলেন, আমি নিয়মিত এই সড়কপথে চলাচল করার সময় দেখেছি ঠিকাদার ব্রিজের নিচ থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ করছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সমাধান পাচ্ছি না। যা খুবই দুঃখজনক।

নগরকান্দা উপজেলা প্রকৌশলী মোশারফ হোসেন বলেন, ঠিকাদার কাদামাটি দিয়ে ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ করেছে। এ ছাড়া নির্মাণকাজের জন্য সেখানে নিম্নমানের ইটের খোয়া আনা হয়েছে। আমি বিষয়টি জানার পর ঠিকাদারের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি। ঠিকাদার জানিয়েছে, তিনি নিম্নমানের ইটের খোয়া এবং মাটি সরিয়ে নিয়ে যাবে।

এ ব্যাপারে ঠিকাদার আবুল বাশার বলেন, ব্রিজের সংযোগ সড়কের মাটি সরিয়ে বালু দেওয়া হবে এবং নিম্নমানের ইটের খোয়া সরিয়ে নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৯ জুন / আজকের নামাজের সময়সূচি

হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক হতাহত, দাবি আফগানিস্তানের

ঝুট ব্যবসা দখলে নিতে শতাধিক মোটরসাইকেলের মহড়া

টিভি-মোবাইলে ব্রাজিল-জাপানের ম্যাচ দেখবেন যেভাবে

সীমান্তবর্তী সন্ত্রাসী আস্তানায় পাকিস্তানের অভিযান, নিহত ২৯

টঙ্গীর মাজার বস্তিতে র‍্যাবের অভিযানে মিলল গোপন কক্ষ ও সুড়ঙ্গপথ

সড়কে প্রাণ গেল ২ তরুণের

রাতে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-জাপান

১০

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

১২

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

১৩

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

১৪

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

১৫

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

১৬

দেশে আবারও ভূমিকম্প

১৭

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

১৮

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

১৯

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

২০
X