বগুড়া ব্যুরো
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৫:২৬ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

একতারা ছেড়ে ডাব বেছে নিলেন হিরো আলম

আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। ছবি : সংগৃহীত
আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী হিসেবে নয় বাংলাদেশ কংগ্রেস মনোনীত জাতীয় জোটের গণঅধিকার পার্টি (পিআরপি) থেকে নির্বাচন করার সিদ্ধান্ত জানিয়েছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। হিরো আলমের পক্ষে তার ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের কাছে বিকেল সাড়ে ৩টার দিকে মনোনয়ন জমা দেন।

হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ বলেন, ‘আমরা বগুড়া-৪ আসনে হিরো আলম ভাইয়ের মনোনয়নপত্র জমা দিলাম। আমরা এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেইনি। এবার বাংলাদেশ কংগ্রেস জোটের ডাব প্রতীক নিয়ে নির্বাচন করবেন হিরো আলম।’

তিনি আরও বলেন, গতকালের সুপ্রিম পার্টির মনোনয়নে একটু ভুল ছিল। তারা আরও একজনকে মনোনয়ন দিয়েছেন, এটা আগে জানা ছিল না।

এর আগে গতকাল বুধবার দুপুরে বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী হিসেবে হিরো আলমের পক্ষে মনোনয়নপত্র তোলা হয়। তবে আজ জমা দেওয়া হলো গণঅধিকার পার্টি থেকে নেওয়া মনোনয়ন।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১০

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১১

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১২

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৩

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৪

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৫

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৬

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৭

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৮

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৯

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

২০
X