শ্রীমঙ্গল (মৌলভীবাজার ) প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

তাপমাত্রা কমতে শুরু করেছে শ্রীমঙ্গলে

শ্রীমঙ্গলে ঘন কুয়াশায় ছেয়ে গেছে জনপদ। ছবি : কালবেলা
শ্রীমঙ্গলে ঘন কুয়াশায় ছেয়ে গেছে জনপদ। ছবি : কালবেলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা কমে বেড়েছে শীতের তীব্রতা। আজ শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে শ্রীমঙ্গলের পাহাড়ী অঞ্চলে বেশ শীত অনুভূত হচ্ছে। ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে চারদিক। অন্যান্য দিনের তুলনায় আজ বিকেল থেকে তীব্র শীত নেমেছে।

কয়েকদিনের মধ্যে অতিথি পাখির কলতানে হাওর, বিল, লেক ও জলাশয়গুলো পাখির কিচির-মিচিরে মুখরিত হয়ে উঠবে। ফলে পর্যটক, দর্শণার্থী ও ভ্রমণপিপাসুদের আগমন শুরু হবে। এছাড়াও বিল, জলাশয়, চা-বাগান লেক-এ অতিথি পাখি আসতে শুরু করেছে।

শীত শুরুর সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে এখানকার প্রকৃতির রূপ। অন্যদিকে শীত জেঁকে বসার আগেই উপজেলার লেপ-তোষক তৈরির ধুম লেগেছে। শীত বরণে এক অন্যরকম প্রস্তুতি। সকালে সবুজ ঘাসে জমছে শিশির। ভোরে কুয়াশাও পড়ছে। তবে জেলার চা বাগানগুলোতে শীত একটু বেশি অনুভূত হচ্ছে।

শ্রীমঙ্গল আবহাওয়া কার্যালয় সূত্রে জানা যায়, গত শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, রোববার ১৪ ডিগ্রি সেলসিয়াস, সোমবার ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড হয় ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, গত বুধবার ১৪. ২ ডিগ্রি সেলসিয়াস, গতকাল বৃহস্পতিবার ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস ছিল।

শ্রীমঙ্গল এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, গত কয়েকদিন থেকে শীত পড়েছে আমাদের এলাকায়। বিশেষ করে রাতেও প্রচণ্ড শীত অনুভূত হয়।

শ্রীমঙ্গলের হাজিপুর গ্রামের বাসিন্দা আলী আহমদ বলেন, পাখির অভয়ারণ্য বাইক্কা বিল হাওরে এখন অতিথি পাখি আসতে শুরু করেছে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক বিভলু চন্দ্র দাস সন্ধ্যায় জানান, ১ ডিসেম্বর সকাল ৯ টায় এবং সন্ধায় ৬ টায় শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যান্য বছর নভেম্বর থেকেই শ্রীমঙ্গলে শীতের প্রকোপ থাকে। এবার একটু দেরিতে শীত নেমেছে। এখন থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমবে এবং সঙ্গে সঙ্গে বাড়বে শীত। তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর শীতের তীব্রতা কিছুটা কম থাকবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১০

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১১

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১২

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১৩

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১৪

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১৫

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১৬

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১৭

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১৮

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১৯

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

২০
X