সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৫:২৪ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে অধিকাংশ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

সিরাজগঞ্জ জেলা রিটার্নিং কার্যালয়ে মনোনয়ন বাছাই কার্যক্রম। ছবি : কালবেলা
সিরাজগঞ্জ জেলা রিটার্নিং কার্যালয়ে মনোনয়ন বাছাই কার্যক্রম। ছবি : কালবেলা

সিরাজগঞ্জে বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়েছে। জেলার ৬টি আসনে ১১ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন জমা দেন। এর মধ্যে ৯ জনের প্রার্থীতাই বাতিল ঘোষণা হয়েছে। সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ও বিএনপি থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়া প্রার্থী আব্দুল্লাহ আল মামুনের মনোনয়ন বৈধ হয়।

রিটার্নিং কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ৬টি আসনে ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে দুদিন বাছাই শেষে ১৩ জনের মনোনয়ন বাতিল ও ৩০ জনের বৈধ ঘোষণা করা হয়। বাতিল হওয়া প্রার্থীর মধ্যে ৯ জনই স্বতন্ত্র। এর মধ্যে সাতজনই আওয়ামী লীগের। বাকি দুজন নির্দলীয় স্বতন্ত্র। বিধি অনুযায়ী হলফনামার সাথে শতকরা একভাগ ভোটারের স্বাক্ষরে গরমিল থাকার কারণেই এসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

বাতিল হওয়া আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা হলেন সিরাজগঞ্জ-১ আসনে গোলাম মোস্তাফা তালুকদার, সিরাজগঞ্জ-৩ আসনে শরিফুল আলম খন্দকার, সাখাওয়াত হোসেন সুইট, আব্দুল হালিম খান দুলাল ও স্বপন কুমার রায়, সিরাজগঞ্জ-৫ আসনে নুরুল ইসলাম সাজেদুল ও সিরাজগঞ্জ-৬ আসনে হালিমুল হক মিরু। বাতিল হওয়া অপর দুই স্বতন্ত্র প্রার্থী হলেন সিরাজগঞ্জ-৩ আসনে নুরুল ইসলাম ও মোজাফফর হোসেন।

স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে মাত্র দুজনের মনোনয়ন বৈধ হয়েছে। এরা হলেন সিরাজগঞ্জ-৫ আসনে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ও সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন।

বাতিল হওয়া দলীয় প্রার্থীরা হলেন সিরাজগঞ্জ-১ আসনে জাকের পার্টির প্রার্থী মো. রেজাউল করিম, সিরাজগঞ্জ-২ আসনে তৃণমূল বিএনপির সোহেল রানা, সিরাজগঞ্জ-৩ আসনে মুক্তিজোটের প্রার্থী নুরুল ইসলাম প্রামাণিক ও সিরাজগঞ্জ-৬ আসনে ওয়ার্কাস পার্টির রেজাউর রশিদ খান।

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ১% ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। তবে মনোনয়ন বাতিল হলেও তারা ৫ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১০

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১১

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১২

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৩

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৪

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৫

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৬

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৭

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৮

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৯

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

২০
X