ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানি নেই ৬ দিন

ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত
ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত

ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ৬ দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। ফলে ৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালের রোগীসহ চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে হাসপাতালে পানি ওঠানোর একমাত্র পাম্পটি গত ৬ দিন ধরে বিকল।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সরেজমিনে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, হাসপাতালের পুরুষ-মহিলা ওয়ার্ডের ট্যাপ থেকে পানি পড়ছে না। রোগী ও তাদের স্বজনরা বাইরের দোকান, পুকুর ও টিউবওয়েলের পানি আনতে ব্যস্ত। পানি সংকটে শৌচাগারে পানি ব্যবহার কম হওয়ায় চারদিকে ছড়াচ্ছে দুর্গন্ধ। সব মিলিয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।

জ্বরে আক্রান্ত হয়ে গত শনিবার দুপুরে হাসপাতালে ভর্তি হন চরচান্দিয়া ইউনিয়নের নদী ভাঙন এলাকার আকবর হোসেন (৩৭)। তিনি বলেন, এখানে চিকিৎসার জন্য আসার পর থেকে টয়লেটের ট্যাপে পানি নেই। পানি সরবরাহ বন্ধ থাকায় অনেক রোগী হাসপাতাল ছেড়ে চলে গেছেন।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুজাপুর গ্রামের রোগী আকলিমা বেগম (২৮) বলেন, আমাদের পানি না হলে চলে না। পানির অভাবে খুব কষ্ট হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাস জানান, গত ছয়দিন ধরে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানি নেই। পানির পাম্প নষ্ট হয়ে যাওয়ার কারণে এ সমস্যা তৈরি হয়েছে। সেটা কর্তৃপক্ষকে বারবার চিঠি দিয়ে জানানো হয়েছে। স্বাস্থ্য প্রকৌশল বিভাগের ইঞ্জিনিয়ার দুইবার এলেও পাম্প ঠিক হয়নি। বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। আশা করছি, আজ-কালের মধ্যে পানির সমস্যা সমাধান হয়ে যাবে।

উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান বলেন, হাসপাতালের পানির সমস্যার বিষয়টি আমি জানতাম না। স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথা বলে পানির সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন বলেন, পানির সমস্যা নিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথা বলেছি। আশা করছি, দ্রুত সমাধান হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮, আহত ৩৪

পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

আমা কফি ক্যাম্পাস ফুটসাল ২০২৬ / ৩২ বিশ্ববিদ্যালয়ের লড়াইয়ে চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

বাবার মৃত্যুশোকে পেনাল্টিতে শট নেননি ফুটবলার

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে স্লোভেনিয়ার সাবেক সংসদ সদস্য টাডেজ স্ল্যাপনিক

বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজার পরেই শুনলেন বাবাও বেঁচে নেই

৮৬ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও শেষে বিদায়, মানতেই পারছেন না কোচ

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

ব্যাংককে আকিজ সিমেন্টের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

১০

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

১১

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১২

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

১৩

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

১৪

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

১৫

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

১৬

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

১৭

হুহু করে কমছে তেলের দাম

১৮

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

১৯

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

২০
X