কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

অনুম‌তি ছাড়াই বিদেশ গেলেন ৪ শিক্ষক, জানেন না শিক্ষা কর্মকর্তা

মৌলভীবাজার জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
মৌলভীবাজার জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই মৌলভীবাজারের কমলগঞ্জের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ জন সহকারী শিক্ষক বিদেশ চলে যাওয়ার অভিযোগ উঠেছে। ফলে শিক্ষকের অভাবে পাঠদান বন্ধ হওয়ার উপক্রম।

বিদেশ যাওয়া ৪ শিক্ষক হলেন, উপজেলার পতনঊষা ইউনিয়নের মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইসরাত জাহান, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান, বৃন্দাবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মোরশেদুল ইসলাম ও সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুর্শেদা খাতুন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। তাদের মধ্যে মুর্শেদা খাতুন কোথায় গেছেন জানা যায়নি। বাকি ৩ জন যুক্তরাজ্যে অবস্থান করছেন।

অনুসন্ধানে জানা যায়, মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাত জাহান চলতি বছরের সেপ্টেম্বর মাসে চিকিৎসাজনিত ছুটি কাটিয়ে ৩ অক্টোবর থেকে আর স্কুলে আসেননি। পরে জানা যায় তিনি যুক্তরাজ্য চলে গেছেন। মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান গত ২২ জানুয়ারি স্কুলে যোগাদান করে মাত্র ১ দিন ক্লাস করান। এরপর ২৩ জানুয়ারি থেকে আর স্কুলে আসেননি। বৃন্দাবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মোরশেদুল ইসলাম সেপ্টেম্বরের ১০ তারিখ থেকে বিদ্যালয়ে আর উপস্থিত হননি। পরে জানা যায় এই তিনজন যুক্তরাজ্যে চলে গেছেন।

চৈতন্যগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুর্শেদা খাতুন ১২ অক্টোবরের ৫ দিন আগে তিনি চিকিৎসাজনিত ছুটি কাটিয়েছেন ২ মাস। এরপর আর বিদ্যালয়ে যোগদান করেননি। তিনি কোথায় গেছেন জানা যায়নি।

মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস খান, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন মিয়া, বৃন্দাবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজিয়া বেগম ও চৈতন্যগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেন্দ্র কুমার সিংহ বলেন, তারা কেউ আমাদেরকে কিছু বলেননি। কেউ ছুটি কাটিয়ে আর আসেননি আবার কেউ কিছু না বলেই বিদ্যালয় থেকে চলে গেছেন। পরবর্তীতে লোকমুখে শুনেছি তারা বিদেশে চলে গেছেন। বিষয়টি অবগত হওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে চিঠি দিয়েছি। তাদের পরিবর্তে নতুন করে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। শিক্ষক সংকট থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানান তারা।

অভিযুক্ত শিক্ষকদের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, হাবিবুর রহমান, ইসরাত জাহান, মোরশেদুল ইসলাম স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে গিয়েছেন। আর মুর্শেদা খাতুন কোথায় গেছেন জানা যানি। আবার দেশে এসে শিক্ষকতায় যোগদান করবেন কিনা পরিবারের সদস্যরা জানেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার কয়েকজন সহকারী শিক্ষক জানান, চিকিৎসার কথা বলে অনেকেই ২ মাস ছুটি কাটান। আসলে এই দুইমাস তারা বিভিন্নভাবে দেশের বাইরে যাওয়ার জন্য প্রসেসিং করেন। হঠাৎ এভাবে যাওয়াটা মোটেও ঠিক হয়নি তাদের। বাচ্চাদের কথা ও দেশের কথা চিন্তা না করে এভাবে নিজের স্বার্থের জন্য চলে গেলেন তিনি।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, যারা ছুটি কাটিয়ে স্কুলে আসেননি বা না জানিয়ে কোথাও চলে গেছেন তাদেরকে আমরা নোটিশ পাঠিয়েছি। বিদেশে যাওয়ার কোনো অনুমতি নেই। তিনি আরও বলেন, যারা বিদেশ গিয়েছে তাদের বিরুদ্ধে মামলা অলরেডি হয়ে গেছে। আমরা কাউকে এসব বিষয়ে ছাড় দিই না।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, এ রকম ঘটনা শুধু এই অঞ্চলে হচ্ছে, যা কখনও মানা যায় না। আমি এখানে নতুন যোগদান করেছি। যারা এভাবে না বলে চলে গেছে তারা এই কাজটি ঠিক করেনি। চাকরি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়ে চলে যেতে পারত। যারা দুই মাসের অধিক ছুটি কাটিয়ে বিদ্যালয়ে আসেনি আমরা তাদের বিরুদ্ধে মামলা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকবাজারের আগুন নিয়ে যে তথ্য জানাল ফায়ার সার্ভিস

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, বিএনপি কর্মী পলাতক

যেখানেই অবহেলা ও দুর্নীতি সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

চিন্তার আধিপত্য মানবসভ্যতার জন্য স্থায়ী সমাধান নয় : তথ্যমন্ত্রী

ছেলেকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা বাবা-মায়ের 

পুলিশ ক্যাডার হলেন ছেলে, ফল প্রকাশের ১৯ দিন আগে বাবার চিরবিদায়

জুলাইয়ের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে আমরা বদ্ধপরিকর: আইনমন্ত্রী

আ.লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের বিক্ষোভ

মৌলভীবাজার সীমান্তে ১০ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, স্থানীয়দের দাবি ভিন্ন

১০

সরকারি নিয়োগ ও পদোন্নতি পরীক্ষায় সম্মানি-ভাতা পুনর্নির্ধারণ

১১

প্রবাসীদের জন্য আরব আমিরাতের ভিসা নীতিতে ৬ বড় পরিবর্তন

১২

সাতক্ষীরায় ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

১৩

কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদমন্ত্রী এ্যানি

১৪

দেশের তিন জেলায় বিকেল ৫টার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

১৫

মা হচ্ছেন মৌসুমী হামিদ, পরিচয় করিয়ে দিলেন স্বামীর সঙ্গে

১৬

দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

১৭

বিরতি ভেঙে নতুন মিশনে অনন্য অনু

১৮

মানিকগঞ্জে ৫০০ গাছের চারা রোপণ ‘আর্জেন্টিনা ফ্যানস ফর নেচার’র

১৯

কুড়িগ্রামে গ্যাসবাহী ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৪

২০
X