সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:০৫ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে মেয়রের গাড়ির ধাক্কায় ২ পুলিশ সদস্য আহত

চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে মেয়র রেজাউল করিম চৌধুরীর গাড়ি। ছবি : কালবেলা
চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে মেয়র রেজাউল করিম চৌধুরীর গাড়ি। ছবি : কালবেলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর গাড়ির ধাক্কায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। নগরীর উড়ালসড়কে সিএনজিচালিত অটোরিকশা হঠাৎ ব্রেক করায় পেছনে থাকা মেয়রের গাড়িটির সঙ্গে পুলিশের গাড়ির সংঘর্ষ হয়।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারের সিঅ্যান্ডবি কলোনি অংশে এ দুর্ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন- মো. আবদুল কাদের ও মো. দিদার।

আহত পুলিশ সদস্য আবদুল কাদের বলেন, বাসা থেকে করপোরেশনের অফিসে যাচ্ছিলেন মেয়র। সে সময় মেয়রের গাড়িবহরের সামনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা উড়ালসড়কে হঠাৎ ব্রেক করলে দুর্ঘটনা ঘটে। ব্রেক করার ফলে সামনে থাকা পুলিশের গাড়িটিতে জোরে ধাক্কা লাগে মেয়রের গাড়ির। তখন একজন কনস্টেবল পুলিশের ভ্যান থেকে ছিটকে পড়েন।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মেয়রের গাড়িটি উড়ালসড়কে পড়ে ছিল। গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের গাড়িটিরও পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ হঠাৎ ব্রেক করা অটোরিকশাটি ধরতে পারেনি বলে জানান পুলিশ সদস্য আবদুল কাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X