বরগুনা জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০৩:৪১ এএম
অনলাইন সংস্করণ

তিন মাদকসেবীকে সাজা ও অর্থদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

মাদক সেবনের সময় বাশার মৃধা, পনু আকন ও সাগর খানকে আটক করে ডিবি পুলিশ। ছবি : কালবেলা
মাদক সেবনের সময় বাশার মৃধা, পনু আকন ও সাগর খানকে আটক করে ডিবি পুলিশ। ছবি : কালবেলা

বরগুনা সদর উপজেলার ৫ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নে মাদক সেবনের সময় সেবন সরঞ্জামসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে ডিবি পুলিশ। পরে ভ্র্যাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ছয় মাসের সাজা এবং এক হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা শাখা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম।

ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৭ জানুয়ারি) রাত সোয়া নয়টার দিকে জেলা গোয়ান্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম ও উপ-পুলিশ পরিদর্শক মারুফ রহমানসহ আরো কয়েকজন ডিবি সদস্য ৫নং আয়লা পাতাকাটা ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের তুলাতলা পনু আকনের বাড়ি থেকে মাদক সেবনের সময় দক্ষিণ ইটবাড়িয়া গ্রামের মৃত তোজম্বর মৃধার ছেলে বাশার মৃধা (৪০), উত্তর ইটবাড়িয়া গ্রামের মৃত নুরু আকনের ছেলে পনু আকন ও উত্তর ইটবাড়িয়ার জুলফিকার খানের ছেলে সাগর খানকে (৪০) আটক করে। এ সময় তাদের সাথে থাকা সাত পিচ ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ আরমান ভুইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ছয় মাসের সাজা ও এক হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ইয়াবা সেবন করার সময় তিন মাদকসেবীকে আটক করতে সক্ষম হই। পরে নির্বাহী ম্যাজিট্রেট ভ্রাম্যমাণ আদালতে তাদের অর্থদণ্ডসহ সাজা প্রদান করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

একসঙ্গে ৯৩ শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

১০

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

১১

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

১২

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

১৩

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

১৪

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

১৫

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

১৬

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

১৭

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

১৮

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

১৯

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

২০
X