আতাউর রহমান, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৯ এএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

ঢেঁকির শব্দে আগের মতো আর জেগে ওঠে না পাড়া

ব্রাহ্মণপাড়ার দীর্ঘভূমি এলাকায় অযত্নে পড়ে থাকা কাঠের তৈরি ঢেঁকি। ছবি : কালবেলা
ব্রাহ্মণপাড়ার দীর্ঘভূমি এলাকায় অযত্নে পড়ে থাকা কাঠের তৈরি ঢেঁকি। ছবি : কালবেলা

‘ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে’ এ রকম প্রবাদ থাকলেও আধুনিক যুগে এসে ধান ভানার যন্ত্রের ব্যবহার সহজলভ্য হওয়ায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্যের অন্যতম সেই কাঠের তৈরি ঢেঁকি। একসময় এই অঞ্চলের মানুষের ধান ভানা ও বিভিন্ন পিঠাপুলির জন্য চাল গুঁড়ো করার একমাত্র উপায় ছিল কাঠের তৈরি ঢেঁকি, যা এখন আর সচরাচর চোখেই পড়ে না। সময়ের পরিক্রমায় আর আধুনিক কলের কারণে নতুন প্রজন্মের কাছে ঢেঁকি কেবলই বই-পুস্তকের শব্দ।

আধুনিক বিজ্ঞানের উৎকর্ষে সময় ও শ্রম কমাতে আবিষ্কৃত হচ্ছে নানা যন্ত্র, যার ফলে ঢেঁকির মতো গ্রামীণ ঐতিহ্যের প্রাচীনতম অনেক ঐতিহ্য দিনে দিনে বিলুপ্তির দিকে চলে যাচ্ছে। তাইতো কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় বহু আগেই এই বিষয়টি তুলে ধরেছেন এভাবে। ‘তব রাজপথে চলিছে মোটর সাগরে জাহাজ চলে/রেলপথে চলে রেল ইঞ্জিন দেশ ছেয়ে গেছে কলে।’

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এই জনপদের মানুষের ধান ভানার চাহিদা মেটাতে ঢেঁকি একসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এ ছাড়াও পৌষ-মাঘে নানারকম পিঠা পুলি তৈরির জন্য চালের গুঁড়ো করতে ঢেঁকির বিকল্প ছিল না। বিশেষ করে শীত মৌসুমে মানুষজন ঘুমে থাকতেই শুনতে পেতেন ঢেঁকির ধুক্কুর ধুক শব্দ। ঢেঁকির এই শব্দ সেই সময়ের মানুষের কাছে ছিল একটি অতিপরিচিত শব্দ। এই শব্দ শুনেই বুঝতে পারতেন কোথাও পিঠাপুলির আয়োজন হচ্ছে,বা ধান ভানছে। আধুনিক সময়ে আবিষ্কৃত ধান ভানার যন্ত্রের কারণে নতুন প্রজন্মের কাছ থেকে বাঙালির ঐতিহ্য এই ঢেঁকি হারিয়ে যাচ্ছে।

উপজেলার দীর্ঘভূমি এলাকার স্থানীয় বাসিন্দা ফরিদ উদ্দিন আহমেদ কালবেলাকে বলেন, আমার বাড়িতে একটি ঢেঁকি আছে যার বয়স আনুমানিক একশো'র বেশি বছর হবে। এটা আমার বাবা তৈরি করেছিলেন। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতেই আমরা বাবার তৈরি ঢেঁকি সংরক্ষিত রেখেছি। পিঠা বানানোর জন্য চালের গুঁড়ো আমরা এখনও এই ঢেঁকি দিয়েই করে থাকি। তবে একসময় প্রায় বাড়িতেই ঢেঁকি থাকলেও এই আধুনিক যুগে এসে ঢেঁকি প্রায় বিলুপ্ত হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা উপজেলার মকিমপুর এলাকার শরাফত আলী কালবেলাকে বলেন, আমরা ছোট বেলায় দেখেছি আমাদের মা-চাচিরা কাঠের তৈরি ঢেঁকি দিয়ে ধান থেকে চাল বের করতেন। শীতের সময় বাবার বাড়ি ঝি-জামাই বেড়াতে আসতো। এ সময় ঢেঁকিতে চাল গুঁড়ো করে নানারকম পিঠাপুলি তৈরি করা হতো। সময়ের সাথে পাল্লা দিয়ে পরিবর্তন এসেছে গ্রামীণ ঐতিহ্যেও। এখন আর ঢেঁকি সচরাচর চোখে পড়ে না। কানে ভেসে আসে না ঢেঁকিঘরের শব্দ।

উপজেলার চান্দলা মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. অপু খান চৌধুরী কালবেলাকে বলেন, আধুনিক সভ্যতার ছোঁয়ায় গ্রামীণ ঐতিহ্যের কিছু কিছু ঐতিহ্য বিলুপ্ত হয়ে পড়ছে। এসব ঐতিহ্যগুলোর মধ্যে একটি হচ্ছে ঢেঁকি । একসময় এই অঞ্চলের প্রায় বাড়িতেই ঢেঁকি দেখা যেতো, যা এখন আর দেখা যায় না। আধুনিক যন্ত্রের যুগে প্রাচীনকাল থেকে ব্যবহৃত গ্রামীণ ঐতিহ্যের ঢেঁকি কালের গর্ভে হারিয়ে যাচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন কালবেলাকে বলেন, একসময় গ্রামবাংলায় ঢেঁকি ছাঁটা চাল ছিল। আধুনিক যন্ত্রের যুগে ঢেঁকি বিলুপ্ত হয়ে পড়ছে। তবে চিকিৎসা শাস্ত্র মতে আধুনিক মেশিনে ভানা চাল থেকে ঢেঁকি ছটা চাল স্বাস্থ্যের জন্য উপকারী। ঢেঁকি ছাটা চালে পুষ্টিগুণ অটুট থাকে, যা আধুনিক মেশিনে অটুট থাকে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১১

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১২

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১৩

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৪

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৫

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৬

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৭

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৮

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৯

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

২০
X