নাইক্ষ্যংছড়ি ও উখিয়া প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৪ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ
মিয়ানমারে সংঘাত

ঘুমধুম সীমান্তে এসএসসির কেন্দ্র পরিবর্তন

ঘুমধুম উচ্চ বিদ্যালয়। ছবি : সংগৃহীত
ঘুমধুম উচ্চ বিদ্যালয়। ছবি : সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী এলাকা ঘুমধুমে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষে অনিরাপদ হয়ে উঠেছে সীমান্তবর্তী বাংলাদেশের গ্রামগুলো। সেখান থেকে ছোড়া গুলি-বোমা, মর্টার শেল বাংলাদেশে এসে পড়ছে। ঘটছে হতাহতের ঘটনা। এর মধ্যে ঘুমধুম উচ্চ বিদ্যালয়সহ আশপাশের বিদ্যালয়গুলো বন্ধ রাখা হয়েছে। ঘুমধুমের বিদ্যালয়টিতে এসএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল।

ওই নোটিশে বলা হয়, সম্প্রতি মায়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের কারণে নিরাপত্তাজনিত ঝুঁকি থাকায় এসএসসি পরীক্ষার বিদ্যমান কেন্দ্রের বিকল্প ভেন্যু হিসেবে নিম্নলিখিত প্রতিষ্ঠান ব্যবহারের অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হলো।

এ নির্দেশের আওতায় ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের বিকল্প হিসেবে নির্ধারণ করা হয়েছে ১ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর মধ্যে ১ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসন সংখ্যা ৪২৫ এবং ২ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসন সংখ্যা ২০০। এই কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে ৪৬১ জন শিক্ষার্থীর।

আগামী ১৫ ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হবে এবারের এসএসসি পরীক্ষা। শেষ হবে ১২ মার্চ। ২০২২ সালে এসএসসি পরীক্ষার সময়ও সীমান্তে সংঘর্ষ ছিল। সে সময় কেন্দ্রটি কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং উচ্চ বিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছিল।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১০

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১১

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১২

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৩

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৪

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৫

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৬

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৭

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৮

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৯

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

২০
X