বগুড়া ব্যুরো ও সোনাতলা প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৮ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় ট্রাকচাপায় তিন শিক্ষার্থী নিহত

বগুড়ায় তিনজন নিহতের ঘটনায় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। ছবি : কালবেলা
বগুড়ায় তিনজন নিহতের ঘটনায় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। ছবি : কালবেলা

বগুড়ায় পৃথক দুই স্থানে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক ও আরোহী তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন কলেজছাত্রী এবং অপর দুজন স্কুলছাত্র।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বগুড়ার সোনাতলা এবং বগুড়া শহরতলীর দ্বিতীয় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার সোনাতলা সরকারি নাজির আকতার কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী শাহানা আকতার (১৮), বগুড়ার গাবতলী উপজেলার বৈঠাভাঙ্গা গ্রামের স্কুলছাত্র সিফাত ইসলাম (১৫) ও মহানুর রহমান (১৫)।

সোনাতলা থানার এসআই ইমরান হোসেন জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে শাহানা আকতার তার বড় ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলযোগে কলেজে যাচ্ছিলেন। পথিমধ্যে পাঁচকুড়ি ব্রিজের কাছে একটি বালুবোঝাই ট্রাক ওই মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শাহানা আকতার মারা যান এবং তার ভাই আহত হন। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলেও চালক ও তার সহযোগী পালিয়ে যায়।

অপরদিকে বেলা ১১টার দিকে বগুড়া শহরতলীর দ্বিতীয় বাইপাস সড়কের বড়িয়া বটতলা নামক স্থানে ট্রাকচাপায় দুই স্কুলছাত্র নিহত হয়।

বগুড়া শহরের নারুলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক তারিকুল ইসলাম জানান, মহানুর রহমান ও সিফাত ইসলাম মোটরসাইকেলযোগে গাবতলীর পোড়াদহ মেলা থেকে শহরে ফিরছিল। পথিমধ্যে বড়িয়া বটতলা এলাকায় বাইপাস সড়কে দুটি ট্রাক একে অপরকে ওভারটেক করতে গিয়ে আরোহীসহ মোটরসাইকেলটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যায়। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। পরে স্থানীয় জনগণ ট্রাকের নিচে চাপা পড়ে থাকা মেটারসাইকেলসহ দু’জনের লাশ উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও মোটরসাইকেল হেফাজতে নেয় এবং আইনি প্রক্রিয়া শেষে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১০

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১১

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১২

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৩

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৪

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৫

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৬

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৭

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৮

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৯

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

২০
X