জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-জামালপুর রেল যোগাযোগ ৫ ঘণ্টা পর স্বাভাবিক

২৫৬ নম্বর লোকাল ট্রেনের বগি লাইনচ্যুত হয়। ছবি : কালবেলা
২৫৬ নম্বর লোকাল ট্রেনের বগি লাইনচ্যুত হয়। ছবি : কালবেলা

ময়মনসিংহগামী ২৫৬ নম্বর লোকাল ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-জামালপুর পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ পাঁচ ঘণ্টা এ পথে ট্রেন যোগাযোগ বন্ধের পর বিকেল ৪টায় যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে লুপ লাইন থেকে মেইন লাইনে উঠতে গিয়ে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

জামালপুর সদরের পিয়ারপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন পিয়ারপুর রেলওয়ে স্টেশন মাস্টার আ. মমিন।

তিনি জানান, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনটি ময়মনসিংহ থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার স্টেশন পর্যন্ত যাতায়াত করে।

জানা গেছে, ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকা-জামালপুর পথে একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছিল। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ সহকারী পরিবহন কর্মকর্তা-২ (ঢাকা) মোশাররফ হোসেন ভূঁইয়াকে আহ্বায়ক করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরেও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১০

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১১

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১২

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৩

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৪

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১৫

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১৬

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৭

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১৮

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১৯

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

২০
X