চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বৃদ্ধ বাবাকে মারধর করায় ছেলের কারাদণ্ড

চাঁদপুর সদরের বাগাদীতে বৃদ্ধ পিতাকে মারধর করায় ছেলেকে কারাদণ্ড। ছবি : কালবেলা
বৃদ্ধ বাবাকে মারধর করায় ছেলের কারাদণ্ড

চাঁদপুর সদরের বাগাদী ইউনিয়নে এক বৃদ্ধ পিতাকে মারধর করায় ছেলেকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলার সোবাহানপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই কারাদণ্ড দেওয়া হয়। চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত এ অভিযানের নেতৃত্ব দেন।

স্থানীয়রা জানান, বৃদ্ধ মো. বশিরুল্লাহ পাটওয়ারিকে তার ছেলে মো. ফারুক (৪০) মারধর করে এবং তার ঘর ভাঙচুর করা হয়। পরে খবর পেয়ে থানা পুলিশসহ ইউএনও ঘটনাস্থলে যান এবং ফারুককে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদরের ইউএনও সাখাওয়াত জামিল সৈকত বলেন, ভ্রাম্যমাণ আদালতে ফারুক সচেতনভাবে দোষ স্বীকার করেছেন। পরে আদালত তার অপরাধ আমলে নিয়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ সময় সার্বিক সহযোগিতায় চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মুহসীন আলমসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১০

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১১

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১২

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৩

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৪

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৫

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৬

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৭

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৮

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৯

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

২০
X