আমিরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৭ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

মায়ের স্বপ্নপূরণে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী

হেলিকপ্টার থেকে নামার পর তোতা ও তার মাকে ফুল দিয়ে বরণ করে এলাকাবাসী। ছবি : কালবেলা
মায়ের স্বপ্নপূরণে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী

প্রবাসী ছেলে দীর্ঘদিন দেশের বাইরে থাকায় মায়ের স্বপ্ন ছিল কোনো একদিন তার ছেলে তাকে নিয়ে হেলিকপ্টারে করে গ্রামের বাড়িতে ফিরবেন। অবশেষে হেলিকপ্টারে করে বাড়ি ফিরে মায়ের স্বপ্ন পূরণ করলেন মালয়েশিয়া প্রবাসী মিজানুর রহমান তোতা।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় তাদের বহনকারী হেলিকপ্টারটি উপজেলার শ্যামপুর দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার মাঠে অবতরণ করে। এমন দৃশ্য দেখে দারুণ খুশি তাদের স্বজন ও এলাকাবাসীরা।

মিজানুর রহমান তোতা সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের ওয়াজেদ আলী-শান্তি বেগম দম্পতির ছেলে।

শেষমেশ মিজানুর রহমান তোতা একা নন মালয়েশিয়া থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর রাজধানী ঢাকা থেকে তার মা শান্তি বেগম, শ্বশুর নজরুল ইসলাম, তার সাত বছরের ছেলে মুরসালিন, ১৪ বছরের মেয়ে মিম আক্তার ও ছোটভাই নজরুল ইসলামকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে উপজেলার শ্যামপুর গ্রামে নিজ বাড়িতে ফিরেছেন।

হেলিকপ্টারে গ্রামের বাড়ি পৌঁছার পর তাকে তার ছোট হাবিবুর রহমানের নেতৃত্বে ফুল দিয়ে বরণ করেন এলাকাবাসী।

স্কুলশিক্ষক আতাউর রহমানসহ স্থানীয়রা জানান, জীবিকার তাগিদে গত ১৭ বছর ধরে মালয়েশিয়ায় কাজ করছেন মিজানুর রহমান তোতা। তার আয়ে সচ্ছল এখন পুরো পরিবার। শুধু তাই নয়, তার সহায়তায় উপকৃত হয়েছেন নিকট আত্মীয়স্বজনসহ এলাকার মানুষ। সুখে-দুঃখে এলাকার মানুষের পাশে থাকেন।

মালয়েশিয়া প্রবাসী মিজানুর রহমান তোতা বলেন, মায়ের স্বপ্ন ছিল বিদেশ থেকে ঢাকায় আসার পর মাকে নিয়ে হেলিকপ্টার করে বাড়ি ফিরব। সেই স্বপ্ন পূরণ করতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমার মতো প্রত্যেক সন্তানের উচিত মায়ের স্বপ্নপূরণ করা। আমার হেলিকপ্টারে বাড়ি ফেরায় এলাকাবাসীও খুশি হয়েছে ও ফুল দিয়ে বরণ করেছেন।

ছোটভাই নজরুল ইসলাম বলেন, হেলিকপ্টার ভাড়া ১ লাখ ৪০ হাজার টাকা খরচ হয়েছে। ঢাকাতে গ্রামের বাড়িতে ফিরতে সময় লেগেছে ২০ মিনিট।

এদিকে তারা ঢাকা থেকে হেলিকপ্টারে বাড়ি ফিরবেন এমন খবরে সহস্রাধিক মানুষ শ্যামপুর দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার মাঠে ভিড় জমান। গ্রামের মানুষ কখনো হেলিকপ্টার কীভাবে মাটি ছোঁয় তা দেখেননি। হেলিকপ্টার কখনো এত কাছ থেকেও দেখিনি। প্রচণ্ড বাতাসে চারদিকে যেন ভূমিকম্প। নিরাপত্তার জন্য সার্বিক সহযোগিতা করেছে কামারখন্দ থানা পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১০

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১১

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১২

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৩

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৪

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৫

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৬

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৭

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৮

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৯

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

২০
X