বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ০২:২৭ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে ছাত্রীকে ধর্ষণচেষ্টায় শিক্ষক গ্রেপ্তার

অভিযুক্ত শিক্ষক বাবুল কুমার জয়ন্ত নন্দী। ছবি : কালবেলা
অভিযুক্ত শিক্ষক বাবুল কুমার জয়ন্ত নন্দী। ছবি : কালবেলা

বরিশালের উজিরপুর পৌর সদরে কলেজছাত্রীকে (১৭) ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ এপ্রিল) ওই শিক্ষককে আটক করা হয়। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার শিক্ষক হলেন বাবুল কুমার জয়ন্ত নন্দী (৪৫)। তিনি ওই ছাত্রীকে গণিত পড়াতেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল রাত সাড়ে আটটার দিকে বাড়িতে কলেজছাত্রী ছাড়া কেউ ছিলেন না। বাবুল কুমার তখন ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন চলে এলে তিনি দ্রুত পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী কলেজছাত্রী বাদী হয়ে বুধবার উজিরপুর মডেল থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে বাবুল কুমারকে গ্রেপ্তার করে।

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহীদুজ্জামান বলেন, কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টায় অভিযোগে করা মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

১০

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

১১

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

১২

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

১৩

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৪

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

১৫

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

১৬

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

১৭

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

১৮

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

১৯

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

২০
X