ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ১০:২৭ এএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১১:০৭ এএম
অনলাইন সংস্করণ

খড়ের গাদায় আগুন দিয়ে প্রবাসীর স্ত্রীকে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা

ফেনী জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
ফেনী জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

ফেনীতে খড়ের গাদায় আগুন দিয়ে প্রবাসীর স্ত্রী ফাতেমাকে (৪২) তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। রোববার (৭ এপ্রিল) রাত আড়াইটার দিকে ফুলগাজীর জিএমহাট ইউনিয়নের নুরপুর গ্রামে সৌদি প্রবাসী ফারুকের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্বজনরা ট্রিপল নাইনে ফোন দিলে পুলিশ ও স্থানীয়রা তাকে ক্ষেতের মাঝখান থেকে মারাত্মক রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে মুমূর্ষু অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়।

স্বজন ও স্থানীয়রা জানায়, রাত ২টার দিকে ফাতেমা লাইলাতুল কদরের নামাজ পড়ছিল; এ সময় নাকে পোড়া গন্ধ পেয়ে তার মেয়েদের ডেকে নিয়ে ঘরের বাইরে গেলে দেখতে পায় খড়ের গাদায় আগুন জ্বলছে। তাদের শোর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে আগুন নেভাতে। এর ফাঁকে বাইরে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা সকলের অগোচরে ফাতেমাকে তুলে নিয়ে যায়। স্বজনরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে, তাকে না পেলে সরকারের জরুরি সেবা ট্রিপল নাইনে কল দিয়ে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে এসে ঘণ্টাখানেক খোঁজাখুঁজির এক পর্যায়ে ধানক্ষেতে রক্তাক্ত অবস্থায় ফাতেমাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্বজনদের অভিযোগ, পাশের বাড়ি খোকন মজুমদারের সঙ্গে জায়গা জমির বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে।

অপরদিকে হাসপাতালের চিকিৎসক মো. রায়হান উদ্দিন চৌধুরী জানান, ফুলগাজী থেকে ফাতেমা নামে একজন রোগীকে মুমূর্ষু অবস্থায় আনা হয়েছে। তার মাথায়, হাতে, পায়ে ও গায়ে বেশ কিছু স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, জায়গা-জমির বিরোধের জেরে এর আগে গত ২৯ মার্চ প্রবাসী ফারুক আহম্মেদের বাড়িতে রাতে হামলার ঘটনায় আমিনুর রহমান মজুমদার প্রকাশ খোকনের বিরুদ্ধে ফুলগাজী থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওই প্রবাসীর স্ত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় পাল্টা হামলাও থামিয়েছে ইরান

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

১০

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

১১

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

১২

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

১৩

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

১৪

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

১৫

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৬

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপ, ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়

১৮

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

২০
X