পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০৩:২৩ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

হত্যা মামলার প্রধান আসামি সোহাগকে কুপিয়ে হত্যা

নিহত সোহাগ শেখ। ছবি : কালবেলা
নিহত সোহাগ শেখ। ছবি : কালবেলা

পিরোজপুর সদরে পূর্বশত্রুতার জেরে সোহাগ শেখ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। সোমবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ শেখ কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামের সিদ্দিক শেখের ছেলে।

পিরোজপুর সদর থানার ওসি মোহাম্মদ আসিকুজ্জামান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর শহিদুল নামে একজন খুন হন। সে মামলার প্রধান আসামি ছিলেন সোহাগ শেখকে। এ নিয়ে সোহাগ ও শহিদুলের পরিবারের বিরোধ ছিল। সেই বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের ভাতিজা শামসুর রহমান বলেন, রাতে বাড়ির কাছে মসজিদের পাশের বাগানে স্থানীয় শামসু ও এমামসহ কয়েকজন আমার চাচা সোহাগকে কোপাতে দেখি। এ সময়ে চিৎকার দিলে চাচাকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায় তারা।

স্থানীয় ইউপি সদস্য মিজান হাওলাদার বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই সোহাগ মারা যায়। ঘটনার সময় সোহাগের ভাইয়ের ছেলে শামসুর রহমান কাছাকাছি ছিল। কারা কুপিয়েছে তা সে দেখেছে। এলাকায় আধিপত্য নিয়ে সোহাগদের সঙ্গে কিছু লোকজনের শত্রুতা ছিল। গত ইউপি নির্বাচনের পরে শহিদুল নামে একজন খুনও হয়েছেন। সে মামলায় সোহাগকে এক নাম্বার আসামি করেছিলেন তারা।

ওসি মোহাম্মদ আসিকুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গ পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। আমরা হত্যাকাণ্ডের কারণ বের করতে অনুসন্ধান শুরু করেছি।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে শায়খ আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১০

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১১

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

১২

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১৩

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১৪

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৫

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১৬

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৭

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৮

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৯

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

২০
X