দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ০২ মে ২০২৪, ০৩:৫৯ পিএম
আপডেট : ০২ মে ২০২৪, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে মাদক নিয়ে যুবলীগ নেতা গ্রেপ্তার

ফেনীর দাগনভূঞা সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি ওমর ফারুক মাদকদ্রব্যসহ গ্রেপ্তার। ছবি : কালবেলা
ফেনীর দাগনভূঞা সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি ওমর ফারুক মাদকদ্রব্যসহ গ্রেপ্তার। ছবি : কালবেলা

মাদকদ্রব্যসহ ফেনীর দাগনভূঞা সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি ওমর ফারুককে গ্রেপ্তার করছে পুলিশ। বৃহস্পতিবার (২ মে) ভোরে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে মাতুভূঞা ব্রিজসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ফারুক ভোরে সিএনজিচালিত অটোরকিশায় মাদকদ্রব্য নিয়ে দাগনভূঞার দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাতুভূঞা ব্রিজসংলগ্ন স্থানে অবস্থান নেয়। তাকে বহনকারী অটোরিকশাটি তল্লাশি করে ২৪ বোতল বিয়ার উদ্ধার করা হয়। এ সময় ফারুক ও অটোরকিশাচালক সোলায়মানকে গ্রেপ্তার করা হয়।

ফারুক সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর গ্রামের আবদুল হাইয়ের ছেলে ও সোলায়মান একই এলাকার সুলতানের ছেলে।

দাগনভূঞা থানার ওসি (তদন্ত) রাসেল মিয়া জানান, ফারুক ও চালককে গ্রেপ্তার এবং অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

দাগনভূঞা থানার ওসি আবুল হাসেম জানান, গ্রেপ্তার দুজনকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

উপজেলা যুবলীগ সভাপতি ও ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল জানান, মাদকসহ ফারুককে গ্রেপ্তারের বিষয়টি তিনি শুনেছেন। আলাপ-আলোচনা করে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

১০

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১১

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১২

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

১৩

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

১৪

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৫

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১৬

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১৭

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১৮

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

১৯

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

২০
X